পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৮ রানে বিশাল ব্যবধানে হারাল পাকিস্তান। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।
গতকাল শুক্রবার লাহোরে প্রথমে ব্যাট করা পাকিস্তান ১৯.৫ ওভারে ১৮২ রান করে। জবাবে ৯৪ রানে অলআউট হয় কিউইরা।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের তোপে একশ রানও করতে পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৪ রান করেন মার্ক চ্যাপম্যান। এছাড়া অধিনায়ক ২০ রান করেন টম ল্যাথাম।
পাকিস্তান বোলারদের মধ্যে ৩.৩ ওভারে মাত্র ১৮ রানে ৪টি উইকেট পান। ২ উইকেট দখল করেন ইমাদ ওয়াসিম।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। অ্যাডাম মিলনের বলে দুই তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান (৮) ও বাবর আজম (৯) দ্রুত ফিরে যায়। তবে এরপরের দুইজন ফখর জামান ও সামি আইয়ুব সমান ৪৭ করে সংগ্রহ করেন। শেষ দিকে ফাহিম আশরাফের ২২ রানে ভালো সংগ্রহ পায় পাকিস্তান।
কিউই বোলারদের মধ্যে ম্যাট হেনরি সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন মিলনে ও বেন লিস্টার।







