Home খেলা শরিফুলের পর এবাদতের আঘাত

শরিফুলের পর এবাদতের আঘাত

0
16
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা আইরিশদের দুই ওপেনারকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে আয়ারল্যান্ড।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় খেলতে নামে দুদল। টস জিতে ব্যাটিংয়ের বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
দলীয় পঞ্চম ওভারে আইরিশ ওপেনার মারে কমিন্সকে এলবি করেন শরিফুল ইসলাম। এরপর ব্যক্তিগত ১৫ রানে আরেক ওপেনার জেমস ম্যাককলামকে ফেরান এবাদত হোসেন।
এ ম্যাচের আইরিশদের হয়ে টেস্টে ৭ ক্রিকেটারের অভিষেক হলো। এরা হলেন মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট ও পিটার মুর। তবে মুর জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলেছেন। তিনি জাতীয়তা পরিবর্তন করে আয়ারল্যান্ডের হয়ে খেলছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here