শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার সংগ্রামে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে বিউগলে বেজে ওঠে করুণ সুর, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles