Home খেলা সুপার কাপ জিতে রিয়ালের মৌসুম শুরু

সুপার কাপ জিতে রিয়ালের মৌসুম শুরু

0
54

মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো রিয়াল মাদ্রিদের। উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির হয়ে একটি করে গোল করেন দাভিদ আলাবা ও করিম বেনজেমা।

প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। এই নিয়ে পঞ্চমবার ট্রফিটি জিতল গ্যালাকটিকোরা।

লিগে আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রিয়াল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here