Home Blog Page 11

নির্বাচনে ট্রাম্প অংশ নিতে পারবেন কি না রায় দেবেন আদালত

0
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এ ব্যাপারে ঐতিহাসিক মামলার শুনানি হবে।
গত মাসে কলোরাডোর আদালত ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা করে। কলোরাডো আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্প। বিচারকরা তার এ আপিল শুনতে সম্মত হয়েছেন।
আগামী ফেব্রুয়ারিতে এ মামলার শুনানি হবে এবং যে রায় দেওয়া হবে সেটি পুরো দেশজুড়ে কার্যকর হবে।
তিন বছর আগে, নির্বাচনে কারচুপির মিথ্যা গুজব রটিয়ে ক্যাপিটল হিলে দাঙ্গা লাগানোর অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। আর এ অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার চেষ্টা চালানো হচ্ছে।
আদালতের এ রায়ের মাধ্যমে নির্ধারিত হবে গৃহযুদ্ধের সময়কার ১৪তম সংশোধিত সংবিধান অনুযায়ী, ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হবেন কি না।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা আছে, যারা বিদ্রোহ জড়িত হবে তারা নির্বাহী অফিসের কোনো পদে আসীন হতে পারবেন না। তবে সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের ক্ষেত্রে এই সংশোধনী প্রযোজ্য নয়। কারণ তিনি ওই সময় দেশের প্রেসিডেন্ট ছিলেন।
কলোরাডোর আদালতের পাশাপাশি মেইনে রাজ্য নির্বাচন কর্মকর্তাও ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হিসেবে ঘোষণা করেছেন।
সুপ্রিম কোর্ট এবারই প্রথমবার সংবিধানের এ ধারাটির বিশদ ব্যাখ্যা করবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে রিপাবলিকান পার্টির নেতা হিসেবে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
ট্রাম্পকে মিনসোতা এবং মিশিগান রাজ্য থেকেও অযোগ্য ঘোষণার চেষ্টা চালানো হয়েছে। তবে এই প্রচেষ্টা বাতিল করে দিয়েছেন রাজ্যগুলোর সর্বোচ্চ আদালত।

গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই : ফ্রান্স

0
‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই।’ সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রকাশ্য উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী। তাদের এমন ঘোষণার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না।
শুক্রবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি মন্ত্রী বলেছেন, ‘গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই, যেটি ফিলিস্তিনিদের ভূখণ্ড। আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে।’
তিনি আরও বলেন, “ইসরায়েলি মন্ত্রীদের এ ধরনের ঘোষণা ‘দায়িত্বহীন’ এবং এটি আমাদের ‘বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে।’ এছাড়া এ ধরনের মন্তব্য ইসরায়েলের দীর্ঘকালীন পরিকল্পনারও পরিপন্থি।”
‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড। যেটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে চায়। আমরা দুই রাষ্ট্রনীতিকে সমর্থন জানাই। যেটি একমাত্র কার্যকরী সমাধান। ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রে গাজা এবং পশ্চিম তীরকে অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে।’ যোগ করেন ফরাসি মন্ত্রী।
এছাড়া লেবাননসহ অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
বার্তাসংস্থা এপি গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, গাজার বাসিন্দাদের আফ্রিকায় পাঠাতে গোপনে কাজ করছে ইসরায়েল। এর অংশ হিসেবে কঙ্গোসহ কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে আলোচনাও করেছে তারা।
ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, গাজায় এমন হামলা চালানো হচ্ছে; যেন এটি একটি ব্যর্থ অঞ্চলে পরিণত হয় এবং গাজার বাসিন্দারা বাধ্য হয়ে অন্যত্র চলে যান।
এদিকে দখলদার ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হওয়ার পর যেসব পশ্চিমা দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ফ্রান্স।

হরতালে সড়কে গণপরিবহন কম, প্রভাব নেই জনজীবনে

0
দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টার দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে।
এদিকে ভোটের আগের দিন হরতালে সড়কে পরিবহন কম থাকলেও এর প্রভাব দেখা যায়নি জনজীবনে।
অপরদিকে ঢাকার বিভিন্ন এলাকার ঘুরে দল হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও শান্তিনগর এলাকা ঘুরে এমন ধরনের চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কগুলোতে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। তবে ব্যক্তিগত ও গণপরিবহন সংখ্যার তুলনায় কিছুটা কম।
শাহবাগ যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা জালাল উদ্দিন নাম এক যাত্রী বলেন, আজকে সরকারি ছুটির দিন, এমনিতেই সকালে মানুষ রাস্তায় কম থাকে। তার ওপর আগামীকাল জাতীয় নির্বাচন হওয়ায় অনেকেই ঢাকা ছেড়েছেন। ফলে রাস্তায় এমনিতেই ভিড় কম। তার ওপর হরতালের ঘোষণায় মানুষ অপ্রয়োজনে রাস্তায় বের হবে না। সে কারণে সড়কে ভিড় নেই বলে মনে করছি।
হরতালে সড়কে নামলে কোনো আতঙ্ক কাজ করে কি না জানতে চাইলে তিনি বলেন, আতঙ্ক তো কাজ করেই। বিশেষ করে বাসে উঠলে খুবই ভয় লাগে।
রামপুরা বাজারের ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, সকাল থেকে ডিউটি করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। হরতালের পক্ষে আমার চোখে কোনো মিছিল বা কোনো লিফলেট বিতরণ দেখেনি। আমার কাছে যানবাহন চলাচল স্বাভাবিকই মনে হচ্ছে। সরকারি ছুটির দিন হওয়ায় এমনিতে ব্যক্তিগত গাড়ি কম। অন্যদিকে গণপরিবহনও কিছুটা কম। আমরা সতর্ক অবস্থায় রয়েছি।
এদিকে হরতালের প্রথম দিনে রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল ও পিকেটিং করা হয়েছে বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সময় রুহুল কবির রিজভী বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল।
গত ৪ জানুয়ারি এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।
বিএনপির কর্মসূচির সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জামায়াতসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

গাজীপুরে ভোটকেন্দ্রসহ ৩ স্কুলে আগুন

0
গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং ভোটকেন্দ্র কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী ও পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, রাত সোয়া ১টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে টিঅ্যান্ডটি হাইস্কুলের শ্রেণি ও অফিসকক্ষসহ ৯টি কক্ষ ও কক্ষে থাকা কম্পিউটার-টিভি ছাড়াও বইপত্রসহ বিভিন্ন মালামাল এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারিতে থাকা বইপত্রসহ, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা কিছু নতুন বই ও শিক্ষা উপকরণ সামগ্রী পুড়ে গেছে। পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান জানান, রাত ২টা ৪০ মিনিটে বিদ্যালয়ের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। পরে তিনি স্থানীয় ফায়ার স্টেশনসহ এলাকার লোকজনকে খবর দিয়ে স্কুলে গিয়ে আগুন দেখতে পান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে বিদ্যালয়ের ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ৪টা আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

0
রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চলাচ্ছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি তাৎক্ষণিক ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, কমলাপুরের গোলাপবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে ট্রেনে আগুন লাগা তিন বগিতে কতজন যাত্রী আটকা পড়েছেন তা এখনও বোঝা যাচ্ছে না।
বর্তমানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব সদস্যরাও যোগ দিয়েছেন।

ভোটের মাঠে থাকবেন ৫ লক্ষাধিক আনসার সদস্য

0
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক ব‌লেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে, আগে থেকে রেলওয়ে ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা আলাদাভাবে নিয়োজিত থাকবেন।’
শুক্রবার(৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও‌য়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আ‌য়ো‌জিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বিরোধী অনেক পক্ষ চায় না নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এ ব্যাপারে তাদের নানান প্রচেষ্টা আছে। তারা চাইবে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। আমরা সচেতন আছি। কোনো ধরনের নাশকতা নির্মূলে আমরা সক্ষম হব।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে ২৫০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যরা এক হাজারটি সেকশনে ভাগ হয়ে গত ২৯ ডিসেম্বর থে‌কে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। উপকূলের ১৩টি উপজেলা বাদে সকল উপজেলায় আনসার ব্যাটালিয়নের একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার ৮৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।’

প্রচার শেষ, অপেক্ষা এখন চূড়ান্ত পরীক্ষার

0
জাতীয় সংসদে একটি আসন— সকল রাজনীতিবিদের জীবনে একবার হলেও থাকে এ প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের সুযোগ আসে প্রতি পাঁচ বছর পর পর। চলতি ২০২৪ সালেও এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন প্রায় দুই হাজার রাজনৈতিক ব্যক্তিত্ব। আর তাদের সেই স্বপ্ন পূরণ হয় সাধারণ জনগণের ভোটের মাধ্যমে। তাই সেই স্বপ্ন পূরণে সাধারণ ভোটারের দরজায় দাঁড়াতে হয় প্রার্থীদের। এবারো তার ব্যতিক্রম হয়নি।
সাধারণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা চেয়েছেন ভোট। বিভিন্ন রকমের ব্যানার-পোস্টারের সঙ্গে মিছিল, গণসংযোগ, সমাবেশ, সভা, মতবিনিময়সহ নানা উপায়ে ভোটারদের আকর্ষণ ও ভরসা আদায়ের চেষ্টা করেছেন তারা। ইতোমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়। এখন শুধু ভোটারদের রায় প্রয়োগের অপেক্ষা।
আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। মূলত ইসির নিয়মানুযায়ী— ভোটের ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হয় প্রচার-প্রচারণা। সেই নিয়ম মেনেই সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরনের প্রচার-প্রচারণার সমাপ্তি হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজ শুক্রবার সকাল ৮টায় প্রচারের সময় শেষ হয়েছে। এক্ষেত্রে কেউ আইন না মানলে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। কমিশন চাইলে শুনানি করে কারো প্রার্থিতাও বাতিল করতে পারে।
জানা যায়, দেশের জাতীয় সংসদে আসনসংখ্যা ৩০০ থাকলেও এবার ২৯৯ আসনে নির্বাচন হচ্ছে। নওগাঁ-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হলে বিধি অনুযায়ী আসনটির ভোট স্থগিত করেছে ইসি। এর ফলে ২৯৯ আসনে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। ঠিক একদিন পরই শুরু হবে জাতীয় সংসদের জন্য জনপ্রতিনিধি বাছাইয়ের পর্ব। ৭ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে এসব আসনে।

ভোটের দিন যানবাহন চলাচল নিয়ে বিআরটিএর নির্দেশনা

0
ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিআরটিএ’র সহকারী সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। এ ছাড়া আগামীকাল শুক্রবার রাত ১২টা থেকে থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন পর্যবেক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, চিকিৎসক ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে। এ ছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচল করতে পারবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) ১টি গাড়ি (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হবে। সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন নিয়ে চলাচল করতে পারবে।

১০০ কোটির বেশি সম্পদের মালিক যে ২৭ প্রার্থী

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৭ প্রার্থীর ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। তাদের সবার পেশা ব্যবসা। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।
সুজনের তথ্য বলছে, স্থাবর-অস্থাবর মিলিয়ে শত কোটির অধিক সম্পদশালীর তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, সম্পদমূল্য ১ হাজার ৪৫৭ কোটি ৭১ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামান, সম্পদমূল্য ৪৯৭ কোটি ৬৪ লাখ টাকা। তৃতীয়তে আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-৮ আসনের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, সম্পদমূল্য ৩৭২ কোটি ৩০ লাখ টাকা। চতুর্থতে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী সালমান ফজলুর রহমান, সম্পদমূল্য ৩৫৩ কোটি ৯৫ লাখ টাকা। পঞ্চমে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আব্দুল মমিন মন্ডল, সম্পদমূল্য ৩৪২ কোটি ৪৭ লাখ টাকা।
এরপর যথাক্রমে রয়েছেন গাজীপুর-৪ আলম আহমেদ, সম্পদমূল্য ৩৩০ কোটি ৫ হাজার টাকা; চুয়াডাঙ্গা-১ দিলীপ কুমার আগর ওয়ালা, সম্পদমূল্য ৩১৭ কোটি ৯২ লাখ টাকা; কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন, সম্পদমূল্য ৩০৫ কোটি ৪৫ লাখ টাকা; নারায়ণগঞ্জ-১ গাজী গোলাম মূর্তজা, সম্পদমূল্য ২৭৭ কোটি ৪৪ লাখ টাকা; ঢাকা-৬ মোহাম্মদ সাঈদ খোকন, সম্পদমূল্য ২৩৭ কোটি ৭৯ লাখ টাকা; নরসিংদী-৩ মো. সিরাজুল ইসলাম মোল্লা, সম্পদমূল্য ১৯২ কোটি ৬৮ লাখ টাকা; খুলনা-৪ আব্দুস সালাম মূর্শেদী, সম্পদমূল্য ১৮১ কোটি, ১৯ লাখ টাকা; লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান, সম্পদমূল্য ১৭৬ কোটি ৫৬ লাখ টাকা; নোয়াখালী-২ মোরশেদ আলম, সম্পদমূল্য ১৭৪ কোটি ৩৪ লাখ টাকা।
কুমিল্লা-২ সেলিনা আহমাদ, সম্পদমূল্য ১৬৬ কোটি ১৮ লাখ টাকা; লক্ষ্মীপুর-৪ মো. আব্দুল্লাহ, সম্পদমূল্য ১৫০ কোটি ৯ হাজার টাকা; লক্ষ্মীপুর-৪ মাহমুদা বেগম, সম্পদমূল্য ১৫০ কোটি ৯ হাজার টাকা; ফরিদপুর-৩ আব্দুল কাদের আজাদ, সম্পদমূল্য ১৩৭ কোটি ৮৭ লাখ টাকা; ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, সম্পদমূল্য ১৩৬ কোটি টাকা; নোয়াখালী-২ মো. আতাউর রহমান ভূইয়া, সম্পদমূল্য ১৩৪ কোটি ৭ হাজার টাকা; মানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদ, সম্পদমূল্য ১১৯ কোটি ৫ হাজার টাকা; কুমিল্লা-৯ মো. তাজুল ইসলাম, সম্পদমূল্য ১১৮ কোটি ৬৯ লাখ টাকা; কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল, সম্পদমূল্য ১১১ কোটি ৯০ লাখ টাকা; জামালপুর-১ নূর মোহাম্মদ, সম্পদমূল্য ১০৫ কোটি ৪১ লাখ টাকা; ঢাকা-১ সালমা ইসলাম, সম্পদমূল্য ১০৫ কোটি ৩৯ লাখ টাকা; রাজশাহী-৬ মো. শাহরিয়ার আলম, সম্পদমূল্য ১০৫ কোটি ৩৮ লাখ টাকা ও ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, সম্পদমূল্য ১০৩ কোটি ২৩ লাখ টাকা।

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি রবিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচনের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস। আগামীকাল শুক্র ও পরের দিন শনিবার সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির দিন। পরের দিন রবিবার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি। সেই হিসেবে ৫-৭ জানুয়ারি পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান।
চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রবিবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এরপর সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...