Home Blog Page 12

বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়: আইনমন্ত্রী

0
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপদ নয়।’
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা এই দেশটাকে আবারও ১৯৭১ সালে সালে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তারা পাকিস্তান আর্মি থেকে ট্রেনিং পেয়েছে। মানুষ হত্যা করা। সেই ট্রেনিং পেয়ে তারা আবারও এ দেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। এই পথে আমরা আর হাঁটব না। জননেত্রী শেখ হাসিনা আমাদের যে উন্নয়নের সূর্য দেখিয়েছেন সেই সূর্য বারবার উঠুক এটাই আমরা চাই।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার আসে খাইতে, আমরা আসছি দিতে। গত ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৮ সালে নির্বাচনে বিএনপি-জামায়াত একটা উসিলা খুঁজে, নির্বাচনকে বানচাল করার জন্য। এবারও তারা সেই চেষ্টা করেছে। গত ২০১৪ সালে তারা নিরপরাধ মানুষকে বিনা দোষে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সাধারণ মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। ২০২৩ সালে এসে এই অবরোধ দিচ্ছে শুধু শুধু কোনো কারণ ছাড়াই। এই নির্বাচন না করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ মা ও শিশুকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের মায়া দয়া নেই।’
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মজনু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অহিদ ভূইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা পিয়ারা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

মডেল খুনের আগে-পরের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

0
ভারতের মডেল দিব্যা পাহুজার হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ সিসিটিভ ফুটেজ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তিনি যে আবাসিক হোটেলের উঠেছিলেন, সেখানকার সিসিটিভি ক্যামেরায় খুনের আগে ও পরের ফুটেজ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিব্যাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে গুরুগ্রাম হোটেলের মালিক অভিজিৎ সিংকে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল সকালে অভিজিতের সঙ্গে রিসিপশনে দাঁড়িয়ে আছেন দিব্যা। এর ২০ ঘণ্টারও কম সময় পর আরেকটি ফুটেজে দেখা যায়, দিব্যার মরদেহ করিডোর দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন দুজন।
পুলিশ জানায়, দিব্যার মরদেহ অভিজিতের বিএমডব্লিউ গাড়িতে তোলা হয়। এরপর পাঞ্জাবের দিকে নিয়ে গিয়ে কোথাও ফেলে দেওয়া হয়। এখনো সেই মরদেহ খুঁজছে পুলিশ।
সাবেক বয়ফ্রেন্ড গুরুগ্রামের গ্যাংস্টার সন্দ্বীপ গাদোলির মিথ্যা এনকাউন্টারে ভূমিকা রাখায় ২৭ বছর বয়সী দিব্যা সাত বছর জেলে ছিলেন। গত বছর জুনে তিনি জামিনে মুক্তি পান।
হোটেল সিটি পয়েন্টের রিসিপশনের ওই ফুটেজে দেখা যায়, গতকাল ভোট ৪টা ১৮ মিনিটে অভিজিৎ, দিব্যা ও আরেকজন ব্যক্তি ছিলেন। কয়েক মিনিট পর দিব্যা ও অভিজিৎ হোটেলের ভেতরে ঢোকেন। আর পেছনের ব্যক্তি রিসিপশনিস্টকে কিছু বলছিলেন।
পরের ভিডিওটি রাত পৌনে ১১টার। সেখানে দেখা যায়, দুজন ব্যক্তি দিব্যার মরদেহ একটি কম্বলে জড়িয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটু পর সেই ব্যক্তিদের ফিরে আসতে দেখা যায়। পুলিশ জানায়, মরদেহটি নীল রঙের একটি বিএমডব্লিউয়ে তোলা হয়, যার মালিক অভিজিৎ।
কয়েকটি সূত্র জানিয়েছে, সিংয়ের কিছু আপত্তিকর ভিডিও দিব্যার কাছে ছিল। সেগুলো ডিলিট করা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সাবেক মডেল দিব্যা ভিডিওগুলো দিয়ে অভিজিতকে ব্ল্যাকমেইল করছিল বলে ধারণা করা হয়। একপর্যায়ে অভিজিতের দুই সহযোগী দিব্যাকে গুলি করেন।
ওই দুই সহযোগীর নাম ওমপ্রকাশ ও হেমরাজ। তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও দুই-তিনজনকে খুঁজছে পুলিশ। দিব্যার মরদেহ গুম করার জন্য অভিজিৎ তাদের ১০ লাখ রুপি দিয়েছিল ধারণা করা হচ্ছে।

৬ জানুয়ারি সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল

0
৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যদিও সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ভুল করে একাধিকবার বলেছেন, ‘৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা’ হরতাল পালন করা হবে!
এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে ৬ ও ৭ জানুয়ারি হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।
একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের বাকি আর মাত্র দুই দিন। নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৮টায়। অর্থাৎ আগামীকাল সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী মিছিল-মিটিংসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।
নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী, শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার শেষ হবে। এক্ষেত্রে কেউ আইন না মানলে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কমিশন চাইলে শুনানি করে কারো প্রার্থিতাও বাতিল করতে পারে।
এবার সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। বিএনপিসহ নিবন্ধিত ১৬ রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে রয়েছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলগুলোর মোট প্রার্থী সংখ্যা এক হাজার ৫৩৪ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। নির্বাচনে ৯০ জন নারী প্রার্থী ও ৭৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খেলা শুরু হয়ে গেছে, লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে

0
আগামী ৭ জানুয়ারি সবাইকে দলবেঁধে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা শুরু হয়ে গেছে। খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। ৭ তারিখ ফাইনাল কিন্তু ফাইনালে বিএনপি নেই।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
দেশ-বিদেশে শত্রুতার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ প্রচণ্ড শত্রুতার মুখে। দেশে শত্রু, বিদেশেও শত্রু। শত্রুদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এবারের নির্বাচনে ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, লুটেরা বিএনপির কোনো স্থান নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে হাওয়া ভবন আমরা আর চাই না। তারেক রহমানের মতো খুনি-দুর্নীতিবাজকে আমরা আর দেখতে চাই না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। ৭ তারিখ ফাইনাল খেলা। বিএনপির আন্দোলন ভুয়া, হরতাল-অবরোধ ভুয়া। এক দফা, ৩২ দল সবই ভুয়া। ভুয়ার সঙ্গে নারায়ণগঞ্জ নেই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ এখন আলোকিত। শেখ হাসিনা ১৫ বছরে নারায়ণগঞ্জকে বদলে দিয়েছেন। শীতলক্ষ্যার পাড়ে আজ জনজীবনে শান্তির সুবাতাস বইছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শেখ হাসিনার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সম্প্রচার করা হয়। পুরো ভাষণটি নিচে তুলে ধরা হলো।
প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে খ্রিষ্টীয় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ’৭৫-পরবর্তী সময়ে চতুর্থবারের মতো সরকার গঠন করে অত্যন্ত সাফল্যের সঙ্গে বর্তমান মেয়াদ শেষ করতে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার-নেতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২-লাখ নির্যাতিত মা-বোনকে। মুক্তিযোদ্ধাদের আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।
আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি- ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘৃণ্য হত্যাকা-ের শিকার আমার মা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের শেখ রাসেল- কামাল ও জামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের গোয়েন্দা বিভাগের এএসআই সিদ্দিকুর রহমান-সহ সেই রাতের সকল শহিদকে।
এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

নির্বাচিত হলে শহরের সব ব্যানার-পোস্টার অপসারণ করব : ফেরদৌস

0
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, নির্বাচনে জয়লাভ করলে আমার প্রথম কাজ হবে শহরজুড়ে যত ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো হয়েছে এসব অপসারণ করা। পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন করে তারপর আমার প্রতিশ্রুতির কাজগুলো শুরু করব।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন তিনি।
ফেরদৌস বলেন, ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট) এলাকায় মেয়র ফজলে নূর তাপস যে কাজগুলো শুরু করে গিয়েছেন সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প এই তিনটি বিষয়ের সম্মিলনে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ নির্মাণ করব। খেলার মাঠগুলোকে আধুনিক ও স্মার্ট করা হবে।
ঢাকা-১০ আসনে জলাবদ্ধতা এবং যানজট বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বসে একটি সুন্দর টাইমিং নির্ধারণ করা হবে যাতে করে যানজট তৈরি না হয়। কিছু জায়গায় গ্যাস ও পানির সমস্যা রয়েছে। এসব সমস্যা ধরে ধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করে মানুষের জন্য একটি বাসযোগ্য নগরী করে তুলব। ঢাকা ১০ আসনকে সারা বাংলাদেশের জন্য একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।
নির্বাচিত হলেও জনগণের পাশে থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই আমি জনগণকে যে সব প্রতিশ্রুতি দিয়েছি সেসব পূরণ করব। এখন যে পরিমাণ সময় মাঠে থাকি নির্বাচিত হলে তারচেয়ে বেশি সময় মাঠে থাকব। মানুষকে ভালোবেসে যে সকল কথা বলে এসেছি যে প্রতিশ্রুতি দিয়েছে সেসব কথা রাখব এবং সকলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব।

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি পেছাল

0
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে রুলের শুনানি এক সপ্তাহ পেছানো হয়েছে। নিয়মানুযায়ী আগামী সপ্তাহের বুধবার এটি আবার হাইকোর্টের কার্যতালিকায় উঠবে।
মির্জা ফখরুলের এক আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি পিছিয়ে আদেশ দেন।
রুলের শুনানি পেছানোর জন্য (নট দিস উইক) আদালতে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট ওয়ালিউর রহমান নামে এক আইনজীবী। তিনি এই মামলার সংশ্লিষ্ট আইনজীবীসহ আদালতের সিনিয়র আইনজীবীদের ব্যস্ত থাকার কারণ দেখান। তখন হাইকোর্ট বলেন, জামিন শুনানি আগে এত জরুরি ছিল, এখন পেছাতে এসেছেন কেন?
১ থেকে ৭ জানুয়ারি বিএনপির আদালত বর্জন কর্মসূচি চলমান থাকায় বিএনপির আইনজীবীরা জামিন শুনানিতে অংশ নেননি।
এর আগে গত ১৭ ডিসেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে রুলের শুনানির জন্য ৩ জানুয়ারি (আজ) তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।
সেদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান খান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সগির হোসেন লিওন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম রাফেল।

যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন : ইসি রাশেদা

0
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, যেখানেই অনিয়মের অভিযোগ আসবে সেখানেই আমরা অ্যাকশন নেব।
বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, আমি মনে করি, নির্বাচনের মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। কোনো অনিয়ম পেলে আপনারা (সাংবাদিক) ছবি তোলেন, প্রমাণ দেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। যেখানেই অনিয়ম সেখানেই আমাদের অ্যাকশন। ইতোমধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। আপনারা দেখেছেন এর আগে আমরা গাইবান্ধায় ভোটও বন্ধ করেছি।
তিনি বলেন, আমাদের যত আয়োজন, সব নির্বাচন ঘিরে। তাই নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে আজ থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, আমাদের যত বাহিনী আছে সবই এখন সুশৃঙ্খল ও উন্নত হয়েছে।
ভোটের পরিবেশ কেমন হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ভোট উৎসবমুখর ও সুন্দর হবে, এটা আমি বলতে পারি। ১৯৯৬ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে সেই নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তাই আমরা এবারের নির্বাচনে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা আমাদের জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন করা আমাদের নৈতিক দায়িত্ব। মিডিয়া, পত্রিকা দেখে আমার মনে হচ্ছে সরকার চাইছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক।

ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না : শেখ হাসিনা

0
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া। থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি। তাই আবারও ২০০১ সালে ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি (জরুরি অবস্থা জারি) হয়।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচটি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনে আমি যখন গ্যাস বিক্রি করতে রাজি হইনি, তখন ষড়যন্ত্রের শিকার হই। ক্ষমতা আসতে পারেনি। গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় বিএনপি-জামায়াত জোট আসে। ক্ষমতায় এসেই তারা দুর্নীতি লুটপাত, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের অকাট্য নির্যাতন শুরু করে। তাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে যায়, প্রধানমন্ত্রী কার্যালয় ও আরেক দিকে তারেক যে হাওয়া ভবন খুলে দুর্নীতির আখড়া গড়ে তোলে। ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করে। যার ফলে দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়। তারা জানত জনগণ তাদের ভোট দেবে না প্রত্যাখ্যান করবে, তখন তারা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার লিস্ট তৈরি করে। সেভাবে নির্বাচন করার প্রচেষ্টা নেয়। সেখানে তারা ব্যর্থ হয়।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...