Home Blog Page 14

প্রবাস ফেরত স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

0
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার বাসা থেকে মো. আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুর রহিম শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার ১০ নম্বর বাড়ির টিনশেডের বাসায় ভাড়া থাকতেন। তিনি সিএনজি চালক বলে জানিয়েছেন তার স্বজনরা।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. শিহাব বাহাদুর। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে গলায় গামছা প্যাঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে জানা যায়, আব্দুর রহিমের স্ত্রী জাকিয়া বেগম জর্ডান প্রবাসী। ১০-১৫ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মিরপুরে বড় বোনের বাসায় চলে যায়। পরে সন্ধ্যার দিকে রহিম স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে স্ত্রী বিষয়টি সবাইকে জানালে পুলিশকে খবর দেওয়া হলে আমরা এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদলীয় নেতার ওপর ছুরি হামলা

0
পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতার ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ওই নেতার নাম লি জায়ে-মিউং। মঙ্গলবার (২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।
পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউং দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় ঘাড়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বের সময় প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রধান লিকে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

নির্বাচন সুষ্ঠু না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি : ইসি আনিছুর

0
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
আজ (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ইসি আনিছুর রহমান বলেন, মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারও পক্ষেই কাজ করা যাবে না। আপনারা দেখেছেন এরইমধ্যে একাধিক স্তরের পরিবর্তন, বদলি ও প্রত্যাহার হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনাই সবাইকে মেনে চলতে হবে।

সময় ফুরিয়ে আসছে, জীবিতদের উদ্ধারে মরিয়া চেষ্টা জাপানে

0
২০২৪ সালের প্রথম দিন যে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল জাপানে, তাতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে এখন পর্যন্ত মোট ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে রীতিমতো সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা।
১ জানুয়ারি সোমবার জাপানে মোট ১৫৫টি ভূমিকম্প হয়েছে হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভয়াবহ এই গুচ্ছ ভূমিকম্পে দেশটির বিভিন্ন ভবন ধসে গেছে, রাস্থা-ঘাট ধ্বংস হয়েছে এবং হাজার হাজার বাড়িঘর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
জাপানের আবহাওয়া দপ্তর এবং মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজেএসের তথ্য অনুযায়ী শুক্রবার দিনজুড়ে কয়েক মিনিট অন্তর অন্তর মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। তবে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে ৩০টি ভূকম্পগুলো হয়েছে, সেগুলো ছিল মাঝারি থেকে বড় মাত্রার। এই পর্বের ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৬।
দেশটির মূল ভূখণ্ড হোনশু দ্বীপের পশ্চিমাঞ্চলীয় প্রশাসনিক এলাকা নোটো রিজিয়নের ইশিকাওয়া জেলা ছিল এসব ভূমিকম্পের এপিসেন্টার। ভূমিকম্পের জেরে সুনামিও হয়েছে জাপানে এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে বাঁচতে বিভিন্ন উপকূলীয় অঞ্চলের অপেক্ষাকৃত নিচু এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে বাধ্য হয়েছেন।
জাপানের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিম উপকূলে সুনামির জলোচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি এবং জলোচ্ছ্বাসে সেখানে বেশ কিছু ঘরবাড়ি এবং গাড়ি সাগরে ভেসে গেছে। ভূমিকম্পের মূল কেন্দ্র বা এপিসেন্টার ইশিকাওয়া জেলাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রিমির আপিল খারিজ, শিল্পপতি আলমের প্রার্থিতা বহাল

0
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও মোহাম্মদ ছফওয়ান করিম। আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
গত ২৭ ডিসেম্বর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না সাদিক আবদুল্লাহ

0
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ২০ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চাওয়া হয়।
আগেরদিন ১৯ ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ  স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার  নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সুযোগ বন্ধ হয়ে যায়। আপিল বিভাগের  চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
এর আগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।
তার আগে ১৮ ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের সাইফু র রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
গত ১৫ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।
অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকে।

শেখ হাসিনাকে বরণ করতে ফরিদপুরে সাজ সাজ রব, আসছেন নেতাকর্মীরা

0
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুর সফরকে কেন্দ্র করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেওয়া শুরু করেছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিক থেকে রাজেন্দ্র কলেজ মাঠে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্তে স্থায়ী মঞ্চে বিকেল ৩টার দিকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে দেখা গেছে, রাজেন্দ্র কলেজে দুইটি গেট দিয়ে লোকজন সমাবেশের মাঠে ঢুকছেন। ভিআইপি গেট দিয়ে ঢুকবেন শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। সবাই যার যার দল নিয়ে মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা করা হয়েছে। মঞ্চের প্রথম দিকে পাঁচ হাজারের মতো চেয়ার দেওয়া হয়েছে। এরপর রয়েছে ফাঁকা মাঠ।
শহর ঘুরে দেখা গেছে, ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে রাস্তার ছোটখাটো মেরামতসহ সাজসজ্জা করা হয়েছে। শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভাঙ্গার তুজারপুর এলাকা থেকে সমাবেশে এসেছেন সামাদ মুন্সী (৫৭)। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের এলাকার কাছে কোথাও সভা করলে আমি সেখানে যাই। সর্বশেষ ভাঙ্গায় যে সভা করেছিলেন সেখানেও গিয়েছিলাম।
ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার দর্শক-শ্রোতাসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের আশা করছে জেলা আওয়ামী লীগ।
তিনি বলেন, এ সভায় সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এছাড়া ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহর উপস্থিত থাকার কথা রয়েছে।

নির্বাচনের দিন চলবে গণপরিবহন ও প্রাইভেটকার

0
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে।
তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২য় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জননিরাপত্তা বিভাগের সচিব বলেন, এবার আমরা নির্বাচন কমিশনারের মতামত নিয়ে যানবাহন চলাচলের ওপর এরআগে যে সব কঠোরতা ছিল সেটা শিথিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটি যানবাহন প্রয়োজন হয়। যে সমস্ত যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় সেগুলোর চলাচলের বৈধতা দেওয়া হয়েছে।এই সংক্রান্ত সার্কুলারও দ্রুত পাওয়া যাবে বলে জানান তিনি।

তুরাগে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

0
শাহাদাত হোসেন মানিকঃ 
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাকিব হাওলাদার। বরিশাল জেলায় তার গ্রামের বাড়ি। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে  রাজধানী  তুরাগ থানার কামারপাড়া এলাকায়
গোপনে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার দুপুরে ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার  এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে, ডিএমপি উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহ্উদ্দিন বিষয়টি  নিশ্চিত করে জানান, রোববার  রাতে এক ব্যক্তি তুরাগ থানার কামারপাড়া এলাকার একটি দোকানের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এম তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাকিব পুলিশকে জানান, রাজধানী  ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সে মাদক বিক্রি করতো বলে   স্বীকার করেছে।
ওসি মোস্তফা আনোয়ার জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ী রাকিবকে আজ সোমবার ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা  দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নতুন বছরে ব্যাপক অস্ত্র উৎপাদন করবে ইউক্রেন

0
নতুন বছরে নানা দেশ নানা পরিকল্পনা সাজাচ্ছে। তেমনিভাবে রাশিয়ার হামলাকে রুখে দিতে নতুন পরিকল্পনা নিয়েছে ইউক্রেন। দেশটি আগামী বছর ব্যাপক অস্ত্র উৎপাদনের ঘোষণা দিয়েছে। সোমবার (০১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নববর্ষের বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নতুন বছরে অস্ত্র উৎপাদনে জোরাদার করবে ইউক্রেন। আগামী এক বছরের মধ্যে দেশটি এক মিলিয়ন (১০ লাখ) ড্রোন উৎপাদনের ঘোষণা দিয়েছে।
নববর্ষের রাতেও দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের ওডেশা বন্দরে এবং ইউক্রেন রাশিয়ার দোনেৎস্ক অঞ্চলে হামলা চালিয়েছে।
ইউক্রেন নতুন বছর অস্ত্রের ওপর জোর দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি যুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি।
রাশিয়ার এ হামলা তৃতীয় বছরে পদার্পণ করায় জেলেনস্কি বলেন, আগামী বছর শত্রুরা আমাদের দেশীয় অস্ত্রের তীব্রতা বুঝতে পারবে। নতুন বছর ২০২৪ সালে ইউক্রেন আরও অতিরিক্তি এক মিলিয়ন ড্রোন উৎপাদন করবে ইউক্রেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে দেশটি পশ্চিমা মিত্রদের থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার কথা জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের পাইলটরা এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আমরা দ্রুত এগুলোকে আমাদের আকাশে দেখকে পাব। আমাদের শত্রুরা এবার আমাদের প্রকৃত শক্তি দেখতে পাবে।
এর আগে গত শনিবার রয়টার্স জানায়, শুক্রবার ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এসব হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশজুড়ে বিভিন্ন শহর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভে অন্তত ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুদামঘর, আবাসিক ভবন ও জনমানবহীন এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হয়েছেন।
মারিয়া নামে কিয়েভের এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তিনি ভয়াবহ শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। এরপর ঘরের বাথরুমে গিয়ে আশ্রয় গ্রহণ করেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ১৫৮টি বিমান হামলা করেছে রাশিয়া। এদের মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ১৮টি কৌশলগত বোমারু বিমান এতে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...