Home Blog Page 13

গাইবান্ধা-৫ : এক ইউএনও-ওসিকে সরিয়ে দিতে নির্দেশ

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিদের সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আসনে গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বলা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতের আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে ওই আসনে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্রপ্রার্থী ফারজানা বুবলী। ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বাী মিয়ার মেয়ে।
গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

0
কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আর গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা ৭-এর ঘরে নেমে আসায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে করে তীব্র শীত দুর্ভোগে পড়েছে এ সীমান্ত জেলা। এতে করে হিমশীতল হাওয়ায় কনকনে শীত জেঁকে বসেছে সীমান্ত এ জনপদে।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা কাটিয়ে ভোরেই জেগে উঠেছে পুবালি সূর্য। তবে কনকনে শীতের তাণ্ডবে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল সন্ধ্যার পর থেকেই হিম বাতাসে বইছে শীতের ঝঞ্জা। রাত ৯টার মধ্যে প্রায় কোলাহল থেমে যায় শহর ও গ্রামের হাটবাজারগুলোতে। রাত বাড়তে থাকলে কুয়াশার সঙ্গে শিশির ঝরা বৃষ্টি পড়তে দেখা যায়।
জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষগুলো কাজে বের হলেও কনকনে শীতের কারণে শহরের অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
নাজিম উদ্দিন, সাহেরুল ও আমজাদ আলী নামের স্থানীয়রা ঢাকা পোস্টকে জানান, নতুন বছরের দুই দিন ঘন কুয়াশার পর আজ ভোরে সূর্য দেখা গেছে। তবে হাড় কাঁপছে কনকনে শীতে। হাত-পা অবশ হয়ে আসছে। আর রাতে খুব ঠান্ডা অনুভব হয়েছে।

জাপানে দুর্গত মানুষ হিমায়িত বৃষ্টির সম্মুখীন, আছে ভূমিধসের শঙ্কাও

0
নতুন বছরের প্রথম দিনে জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। তবে যারা এই দুর্যোগ থেকে বেঁচে গেছেন তারা নতুন করে পড়েছেন বিপর্যয়কর অবস্থার সামনে।
দুর্গত এসব মানুষ হিমায়িত বৃষ্টির সম্মুখীন হয়েছেন। সঙ্গে আছে ভূমিধসের শঙ্কাও। বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, দিন দুয়েক আগে জাপানে আঘাত হানা ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরা ব্যাপক ঠান্ডা আবহাওয়ার সম্মুখীন হয়েছে। এছাড়া ভূমিকম্প-পীড়িত এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এতে করে সামনে এসেছে ভূমিধসের হুমকিও।
গত সোমবার জাপানের ইশিকাওয়া অঞ্চলটি ছিল ৭.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল, যার ফলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি হোনশু দ্বীপের নোটো প্রদেশে আঘাত করলে সেখানকার কর্মকর্তারা উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন’র কার্যনির্বাহী কমিটি গঠন

0
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন’র ২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ২ জানুয়ারি ২০২৪ সকাল ১০ টায় বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন’র মিলনায়তনে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার অত্র সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ। ২০২৪ সালের কমিটিতে দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এ ছাড়াও – সহ-সভাপতি মাসুদ রানা ( বিটিভি) ও হাফিজুর রহমান ( আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, ( একুশে সংবাদ ডটকম) কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, ( দৈনিক কালের সমাজ) সাংগঠনিক সম্পাদক- মাইনুল ইসলাম ( জিটিভি) দপ্তর সম্পাদক এম এইচ মুন্না ( প্রকৌশল সংবাদ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রেফাত সিদ্দিকী ( দৈনিক কালের সমাজ) জনকল্যাণ সম্পাদক উজ্জ্বল মোল্লা ( একুশে সংবাদ ডটকম) নারী বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার পপি, নির্বাহী সদস্যরা হলেন, রাজু শিকদার, জাহাঙ্গীর আলম শাহীন (দৈনিক আমার বার্তা), রেজাউল করিম রেজা (প্রেজেন্ট টাইমস) নিজাম উদ্দীন, খাদেমুল ইসলাম (একুশে সংবাদ ডটকম) হাসান কাজল,এম এ মজিদ,পারভীন, জহিরুল আলম পিলু, টুটুল হুমায়ুনসহ ৬৩ জনকে সদস্য করা হয়।

বেড়েছে এলপিজির দাম

0
ভোক্তাপর্যায়ে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

কারও কাছে মাথা নত করি না, করব না : শেখ হাসিনা

0
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, মাথা নত করব না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমরা জয়ী হই। আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর এই বিএনপি বড় বড় কথা বলে, লম্পঝম্প করে, তারা পেয়েছিল মাত্র ৩০টি সিট। যে কারণে তারা ২০১৪ তে নির্বাচন করেনি। ২০১৮ তে নির্বাচনে প্রার্থী বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য করে নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় আছে। আমরা ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ৮ হাজারের ওপরে ডিজিটাল সেন্টার আজকে আমাদের দেশের মানুষকে সেবা দিচ্ছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি।
জনসভায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানসহ মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

জাপানে রানওয়েতে সংঘর্ষের পর বিমানে আগুন

0
জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার সময় ৩ শতাধিক যাত্রী বহনকারী একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে (বাংলাদেশ সময় দুপুরে) এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার বিমানটি জাপান এয়ারলাইন্সের।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সাথে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনএইচকের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সাথে সংঘর্ষের পরপরই জাপান এয়ারলাইন্সের বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।
আগুন লাগার পর বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এ ঘটনায় বিমানের পাশাপাশি হানেদা বিমানবন্দরের রানওয়েতেও আগুন ধরে যায়। জাপান এয়ারলাইন্সের ওই বিমানে তিন শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উস্কানি দিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করা হবে: কিম জং উন

0
উস্কানি দিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সমূলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (১ জানুয়ারি) এ তথ্য জানায় বার্তাসংস্থা ‘কেসিএন’।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুমকি দেন কিম জং উন। এ সময় যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক তৎপরতার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
কিম বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে পুনর্মিলনের আর কোনো সম্ভাবনা নেই। ওয়াশিংটন ও সিউল যদি উস্কানিমূলক কোনো আচরণ করে তাহলে তাদের নির্মূল করবে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।
এর আগে, নতুন বছরে মহাকাশে আরও তিনটি স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছেন কিম। এদিকে উত্তর কোরিয়ার যে কোনো হুমকি বা হামলা একসাথে প্রতিহত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

বুধবারের পর কমবে শীত, বাড়বে তাপমাত্রা

0
গত কয়েকদিনের তুলনায় দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এরই ধারাবাহিকতায় আজ সকালে সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজকে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় শৈত্যপ্রবাহ হয়েছে। শুধু রংপুর বিভাগের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কমবে, এরপরই আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা আর কমবে না বা কোনো ধরনের শৈত্যপ্রবাহও হওয়ার সম্ভবনা নেই।
তিনি বলেন, এই মাসে ১ থেকে ২টা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা আছে। আগামী ১০ জানুয়ারির পরই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহগুলো হতে পারে। অর্থাৎ জাতীয় সংসদ ভোটের দিন শৈত্যপ্রবাহ বা কুয়াশা পড়ার সম্ভাবনা নেই। এ ছাড়া, এবার দেশের উত্তরপশ্চিম অঞ্চল, উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।

বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।
মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে।
সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।
সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে জানিয়ে এতে আরও উল্লেখ করা হয়, সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে; এছাড়াও সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ৪টি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারে করে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্র সমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এছাড়াও জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইন-শৃংখলা বাহিনীর প্রতিনিধিদের সমনন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকরী থাকবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...