নওগাঁর মান্দা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ.বি.এম.হাবিব : পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে নওগাঁয় ”মান্দা উপজেলা প্রেসক্লাব” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত ইনডেক্স কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম।
মান্দা উপজেলা প্রেসক্লাব সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাক্তার গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আপেল মাহমুদ ও অধ্যক্ষ মোজাফফর হোসেন, মান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক নূর-কুতুবুল আলম, কার্যনির্বাহী সদস্য এ.বি.এম. হাবিবুর রহমান, ইউপি সদস্য শাহিন আলম, জুয়েল আহমেদ, মোহন আলী, সাফিউল ইসলাম রকি ও আরিফ হোসেন প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles