Home Blog Page 2

Intex South Asia 2026-এ অংশ নিচ্ছে Made in Bangladesh — বৈশ্বিক বাণিজ্য সংযোগে নতুন সম্ভাবনা

0

ঢাকা, বাংলাদেশ: আন্তর্জাতিক টেক্সটাইল ও অ্যাপারেল সোর্সিং প্ল্যাটফর্ম Intex South Asia 2026-এ গর্বের সঙ্গে অংশগ্রহণ করছে Made in Bangladesh। বাংলাদেশের পণ্য, উৎপাদন সক্ষমতা এবং ব্যবসায়িক সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে আরও বিস্তৃত করার লক্ষ্যে Made in Bangladesh একটি B2B মার্কেটপ্লেস হিসেবে এই আয়োজনে অংশ নিচ্ছে।

আগামী ১৮–২০ জুন ২০২৬ পর্যন্ত ঢাকার International Convention City Bashundhara “ICCB”-এ অনুষ্ঠিতব্য Intex South Asia 2026-এ Made in Bangladesh-এর স্টল থাকবে Hall No: 1, Booth No: A-10

এই অংশগ্রহণের মাধ্যমে Made in Bangladesh দেশীয় উৎপাদক, রপ্তানিকারক, উদ্যোক্তা, ব্র্যান্ড এবং আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের প্রচার, নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক ট্রেড নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “Made in Bangladesh-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের পণ্য ও ব্যবসায়িক সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা। Intex South Asia 2026 আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আমরা দেশি-বিদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও ব্র্যান্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারব।”

Made in Bangladesh-এর পক্ষ থেকে সবাইকে স্টলে ভিজিট করার এবং টিমের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও Made in Bangladesh তাদের আসন্ন আন্তর্জাতিক আয়োজনগুলোর কথাও তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—

🇬🇧 Made in Bangladesh Expo™ – UK Edition 2026
🇮🇹 Made in Bangladesh Expo™ – Italy Edition 2026

বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান, উদ্যোক্তা, রপ্তানিকারক, ব্র্যান্ড এবং বিনিয়োগকারীদের এসব আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নতুন বৈশ্বিক বাজার, ব্যবসায়িক সংযোগ এবং বিনিয়োগ সম্ভাবনা অনুসন্ধান করতে পারেন।

Made in Bangladesh বিশ্বাস করে, বাংলাদেশের পণ্য, শিল্প, সংস্কৃতি এবং ব্যবসায়িক সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভেনিসে “Made in Bangladesh Expo™ – Italy Edition 2026” উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ ও ইতালির মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন এবং আসন্ন Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 সফল করার লক্ষ্যে ইতালির ভেনিসে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে এবং ফয়সাল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

May be an image of text

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Md. Liton Ahmed, Founder & Chairman, Made in Bangladesh Expo Ltd (UK) এবং President, U.S. Bangladesh Chamber of Commerce & Industry (USBCCI)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 বাংলাদেশের শিল্প, উদ্ভাবন, রপ্তানি সক্ষমতা এবং বিনিয়োগ সম্ভাবনাকে ইতালি ও বৃহত্তর ইউরোপীয় বাজারে তুলে ধরার একটি অনন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হবে। এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক এবং বিনিয়োগকারীদের জন্য নতুন বাজার, নতুন অংশীদারিত্ব এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।”

May be an image of one or more people and text that says 'A品 JOINT NITIATIVE- CA MADE BONGLADESH EXPO 富 MEET THE COMMUNITY MADEIN BANGLADESH CONNECT COANICT មាប" ITALY EDITION 2026 COLLABORATE Cac 4 ROME, ITALY'

তিনি আরও উল্লেখ করেন যে, ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং বিনিয়োগ সক্ষমতা বাংলাদেশ ও ইতালির মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে এটি প্রবাসী ব্যবসায়ীদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

May be an image of one or more people, people studying and text

উপস্থিত বক্তারা এক্সপোকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ইতালির বিভিন্ন শহরে প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ভেনিস প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Made in Bangladesh Expo™ – Italy Edition 2026 আগামী ২–৪ অক্টোবর ২০২৬ ইতালির Salaria Sport Village, Rome-এ অনুষ্ঠিত হওয়ার প্রস্তাবনা রয়েছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও ইতালির ব্যবসায়ী, বিনিয়োগকারী, আমদানিকারক, রপ্তানিকারক, চেম্বার অব কমার্স, ট্রেড অ্যাসোসিয়েশন এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

Bangladesh’s First 120 Days: A Turning Point for the Next Five Years

0
A Turning Point for the Next Five Years
A Turning Point for the Next Five Years

A change in government often brings hope, expectations, and renewed political energy. But beyond the symbolism, what truly determines a nation’s direction is how governance begins. For Bangladesh, the first 120 days of a newly elected administration will be critical in shaping the country’s economic path, institutional credibility, and global standing for the next five years.

This initial phase will influence public trust, investor sentiment, and international perception. It is the period when policy intentions must become visible action, and when leadership must demonstrate clarity, discipline, and urgency.


Setting the Economic Tone Early

Markets and investors react quickly to the signals sent by a new government. Decisions related to fiscal management, inflation control, exchange rate stability, and regulatory consistency during the early months will shape economic confidence.

Bangladesh has maintained strong growth momentum over the years, but it also faces real challenges — global financial tightening, supply chain disruptions, energy price fluctuations, and currency pressures. Addressing these issues early can reinforce stability and sustain investor confidence.

When policies are clear, confidence grows. When direction is uncertain, hesitation follows.


Governance Must Deliver, Not Just Promise

Campaign commitments often highlight development, employment, and transparency. The first 120 days are when those commitments must begin translating into governance outcomes.

This period should reflect measurable progress in:

  • Streamlining administrative processes and expanding digital services

  • Simplifying regulations to encourage business activity

  • Strengthening anti-corruption and accountability frameworks

  • Maintaining fiscal discipline while supporting growth-focused initiatives

Reforms introduced early tend to carry momentum and credibility. Delayed action weakens both.


Leveraging the Youth Advantage

Bangladesh’s young population offers a strong foundation for future growth. But this demographic strength must be supported by policies that generate employment and encourage entrepreneurship.

Early initiatives that support SMEs, startups, technology sectors, and export diversification can unlock sustainable economic opportunities. The private sector is ready to contribute, but it depends on policy stability and transparency.

Harnessing the youth dividend requires immediate and strategic action.


Strengthening Global Trust and Diaspora Engagement

Bangladesh continues to attract attention from global investors and Non-Resident Bangladeshis who see opportunity in the country’s growth story. However, investment decisions are shaped by policy stability and institutional efficiency.

The government’s early approach to tax policies, regulatory transparency, and investor facilitation will determine how strongly global confidence builds. A stable and predictable environment encourages long-term capital, partnerships, and technology transfer.

This is a moment to position Bangladesh as a reliable and forward-looking economic partner.


A Defining Phase in Bangladesh’s Development Journey

The first 120 days are not merely an introductory period — they are a defining phase that sets expectations and direction. They reveal whether governance is guided by urgency or delay, clarity or uncertainty, reform or inertia.

Bangladesh stands at a pivotal stage in its economic evolution, particularly as it navigates global competition and its transition beyond LDC status. Strategic leadership and decisive policymaking during this time can strengthen the country’s long-term stability and competitiveness.

The path forward will be shaped early.
And the impact of these first decisions will be felt for years to come.

By Md. Liton Ahmed
President, U.S. Bangladesh Chamber of Commerce & Industry (USBCCI)

রোমান্টিক গানে জুটি বাধলেন সাগর-জ্যাকলিন

0

বিনোদন ডেস্কঃ আসিফ হাসান সাগর মিডিয়া পাড়ায় যিনি লায়ন নামে পরিচিত। এতদিন নেগেটিভ ক্যারেক্টার ও একশন ডিরেক্টর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি তিনি লেখক ও মডেল জ্যাকলিন কাব্যর সাথে জুটি হয়ে বেশ চমকপ্রদ কিছু কাজ করছেন। দর্শক তাদের জুটির রসায়ন পছন্দ করতে শুরু করেছে।

সাগর ও জ্যাকলিন জুটির রসায়ন আরও বাড়িয়ে তুলেছে তাদের একাগ্রতা ও সাবলীল বন্ধুত্ব। গত বইমেলায় সময় তারা স্বনামধন্য আবৃত্তিশিল্পী , কানাডা প্রবাসী দিলারা নাহারা বাবুর কণ্ঠের একটি রোমান্টিক কবিতার ভিজ্যুয়াল নির্মাণ করেন যা বইপ্রেমীদের অন্তরে বিশেষ জায়গা করে যায় । সাহিত্যের সাথে শিল্পের মেলবন্ধন তাদের সর্বত্র সমাদৃত করে। এটি শাকিল তালুকদার সিফাতএর পরিচালনায় ‘মোমেন্টস মেমোরেবল’ ব্যানারে প্রচার হয়। তারপর পরপরই জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্প আরিয়ান মেহেদী তার একটি মিউজিক ভিডিও নির্মাণের জন্য বেছে নেয় সাগর-জ্যাকলিন জুটিকে।

আরিয়ান মেহেদির কণ্ঠে ” কেন ভুলে গেলে” শিরোনামে গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন সাগর-জ্যাকলিন। গানটি দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করে। তাদের জুটির অকৃত্রিম চাহনি , প্রেমময় রসায়ন দর্শকের অন্তর রীতিমতো নাড়িয়ে যায়। আরিয়ান মেহেদির অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘ তোমারই পিছু পিছু’ , ‘পাগলামি’ , নো প্রেম ইত্যাদি ।

সম্প্রতি সাগর-জ্যাকলিন জুটি আমাদের জানায় যে তাদের আরও একটি মিউজিক ভিডিও আসতে চলেছে এ নিয়ে এখুনি তারা খোলাসা করছে না তবে জানা গেছে গূণী শিল্পী শামিম আশিকের একটি রোমান্টিক গানে তারা জুটি বাধবেন।

গানটি জি সিরিজের ব্যানারে “কী প্রেমে জড়ালে ” শিরোনামে আসবে বলে জানা গেছে। তাদের জুটির এই অকৃত্রিম রসায়নের রহস্য জানতে চাইলে জ্যাকলিন কাব্য জানান , “আমাদের দুজনের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মধ্যকার শুদ্ধতা”।

আসিফ হাসান সাগর কিভাবে নেগেটিভ ক্যারেক্টার থেকে এখন রোমান্টিক ক্যারেক্টর প্লে করছেন এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান , সে যেমন নেগেটিভ ক্যারেক্টারে হিংস্র হয়ে উঠতে পারে তেমনি ভালবাসা পেলে জল হয়ে যায় “।

ইমাম মাহমুদ রিফাত আন্তর্জাতিক ফ্যাশন মডেল থেকে জলবায়ু যোদ্ধা

0

২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ফিলিপাইনে জলবায়ু সচেতনতা ও পরিবেশ উন্নয়নে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত বাংলাদেশের মডেল রিফাত

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন মডেল ইমাম মাহমুদ রিফাত সম্প্রতি ফিলিপাইনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি সফল কার্যক্রম সম্পন্ন করেছেন। ২০২৫ সালের ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত তিনি দেশটির বিভিন্ন অঞ্চলে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা প্রকল্পে অংশগ্রহণ করেন এবং সফলভাবে তা সম্পন্ন করেন।

এই সময় রিফাত স্থানীয় ও আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রচারণা, বৃক্ষরোপণ কর্মসূচি, যুব নেতৃত্বে অংশগ্রহণ, এবং প্লাস্টিক বর্জ্য হ্রাস বিষয়ক আলোচনা সভায় অংশ নেন।

রিফাত বলেন, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়—এটি বর্তমানে আমাদের বাস্তবতা। একজন সচেতন মানুষ ও আন্তর্জাতিক মডেল হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের সবার দায়িত্ব পৃথিবীটাকে বাসযোগ্য রাখা।”

রিফাতের এই কার্যক্রম শুধু ফ্যাশনের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না; বরং তার উদ্যোগে স্থানীয় তরুণদের মাঝে পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তার এ কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশের ফ্যাশন জগতের অন্যতম উদীয়মান তারকা, আন্তর্জাতিক মডেল ইমাম মাহমুদ রিফাত সম্প্রতি এক সাহসী ও চমকপ্রদ সাঁতারের পোশাকের ফটোশুটে অংশ নিয়ে আবারো আলোচনায় এসেছেন। ফিলিপাইনে আয়োজিত এই ফটোশুটে অংশ নেন তিনি, যেখানে বেশকিছু আন্তর্জাতিক ডিজাইনারের সঙ্গে কাজ করেন তিনি।

রিফাতের এই ফটোশুট শুধুমাত্র গ্ল্যামার এবং স্টাইল নয়, বরং এটি তার পেশাদারিত্ব ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। বিশ্বের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেখানে বডি-পজিটিভিটি এবং আত্মপ্রকাশের স্বাধীনতা গুরুত্ব পাচ্ছে, সেখানে রিফাতের এই ফটোশুট তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

রিফাত বলেন, “আমি সব সময়ই আমার কাজের প্রতি গর্বিত। মডেলিং শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এটি একটি শিল্প এবং আত্মপ্রকাশের মাধ্যম। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের।”

উল্লেখ্য, ইমাম মাহমুদ রিফাত এর আগে মি. ইউনিভার্স ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বর্তমানে তিনি মিস ও মি. গ্লোবাল স্পেন ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলিকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এই ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই-বাছাই কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনার কারণেই এমন সিদ্ধান্ত এসেছে বলে জানা যাচ্ছে।

দূতাবাসগুলোতে পাঠানো একটি চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে “পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত” এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বার্তায় বলা হয়েছে যে শিক্ষার্থী ভিসা এবং বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইকরণ বাড়ানো হবে, যা দূতাবাস ও কনস্যুলেটগুলির উপর “গুরুত্বপূর্ণ প্রভাব” ফেলবে।

এমন এক সময় এই পদক্ষেপের ঘোষণা এলো, যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের বিরোধ চলছে। এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ট্রাম্প অতিমাত্রায় বামপন্থী বলে মনে করেন।

তিনি বলেছেন, এই প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষকে সক্রিয় করছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে।

মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলিকে বলা হয়, এখনও অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যেই নির্ধারিত, তারা সাক্ষাৎকার দিতে পারবেন।

কূটনৈতিক তারবার্তায় আরও বলা হয়েছে যে শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী সবার ‘প্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমের পরিধি সম্প্রসারণের’ প্রস্তুতি নিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের সাধারণত ভিসা অনুমোদনের আগে তাদের নিজ দেশে অবস্থিত একটি আমেরিকান দূতাবাসে সাক্ষাৎকারের সময় নির্ধারণ বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।

অনেক প্রতিষ্ঠান তাদের তহবিলের একটি উল্লেখযোগ্য অংশের জন্য বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভর করে, কারণ, এই শিক্ষার্থীরা প্রায়ই বেশি টিউশন ফি দেন।

শিক্ষার্থী ভিসা সম্পর্কে জানতে চাইলে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার সাংবাদিকদের বলেন: “দেশে কে আসছে তা যাচাই করার প্রক্রিয়াটিকে আমরা খুব গুরুত্ব সহকারে নিই এবং আমরা এটি চালিয়ে যাব।”

সূত্র : বিবিসি

ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও হুমকি

0
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ২ নম্বর ব্লকে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ছবি : এনআরবি টাইম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ২ নম্বর ব্লকে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুদ্দীন মিয়ার ছেলে নজরুল ইসলাম সম্প্রতি লন্ডনে একটি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন এবং ২২ এপ্রিল তার ফেসবুক আইডি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনামূলক একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে ২৭ এপ্রিল (রবিবার) সকাল ১১টার দিকে ৩টি মোটরসাইকেলে করে ৭-৮ জন বিএনপি নেতাকর্মী তার বাড়িতে গিয়ে অতর্কিতে হামলা চালায়।

হামলায় নজরুল ইসলামের এক চাচাতো ভাই গুরুতর আহত হন এবং ঘরে ভাঙচুর, লুটপাটসহ প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, “সরকারবিরোধী স্ট্যাটাস কেন দিয়েছো? এখনই ডিলিট করো এবং প্রকাশ্যে ক্ষমা চাও, না হলে জীবন নিয়ে টিকতে পারবে না।”

পরিবারের দাবি, নজরুল ইসলামের ফেসবুক আইডি ও মেসেঞ্জারে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বারবার বার্তা পাঠানো হচ্ছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে হামলাকারীদের পরিচয় যাচাই করা হচ্ছে।”

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নজরুল ইসলামের বাড়িতে এর আগেও ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে হামলা চালানো হয়েছিল। সেই থেকেই তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

0

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদেশি শিক্ষার্থীদেরও অন্যত্র চলে যেতে বলা হয়েছে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে পারে।

মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, হার্ভার্ড বিদেশি শিক্ষার্থীদের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি সহিংসতা, ইহুদিবিদ্বেষ ছড়ায় ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে কাজ করে।

ডিএসইচএস সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা মাত্র।’

হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে দাবি করেছে। তারা বলেছে, ‘১৪০টির বেশি দেশ থেকে আসা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাস ও জাতিকে সমৃদ্ধ করে। আমরা তাদের পাশে আছি।’

এই সিদ্ধান্তকে অনেকে ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখছেন। এর আগেও হার্ভার্ডকে ‘বামপন্থী’ বলে সমালোচনা করেছিলেন ট্রাম্প। গত মাসে ফেডারেল তহবিল বরাদ্দ নিয়েও সরকারের সঙ্গে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়টি।

শর্তগুলোর মধ্যে ছিল: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন, বৈচিত্র্য বিষয়ক দপ্তর বন্ধ, এবং বিদেশি শিক্ষার্থীদের তথ্য অভিবাসন বিভাগকে দেওয়া। এই তহবিল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড আদালতে মামলা করেছে।

আমেরিকায় বাংলাদেশি তরুণী নাজাহর রহস্যজনক মৃত্যু

0

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রী আনবার নাজাহ (২৬) এর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। আমেরিকার আটলান্টাস্থ ইমোরি জোন্স ক্রিক হাসপাতালে মারা গেলেও তার পরিবারকে না জানিয়ে নাজাহর মরদেহ দাফন করে ফেলে তার স্বামী ডেভিড উ নিউবাই।

উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পারি জমান আনবার নাজাহ। ৮ ফেব্রুয়ারি ডেভিড উ নিউবাই নামক এক আমেরিকানের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তিনি। এর পর থেকেই আটলান্টার জোন্স ক্রিক সিটিতে স্বামীর সাথে বাস করে আসছেন। নাজাহর বাবা ঢাকার মিরপুরের বাসিন্দা জাকিউর রহমান জিতু।

আটলান্টাস্থ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া’ এবং ‘বাংলাধারা’র সভাপতি মাহবুব ভূঁইয়া নাজাহর বাবার বরাত দিয়ে বলেন, গত ২ মে হাসপাতালে ভর্তি হন নাজাহ। ৩ মে তার স্বামী ডেভিডের সাথে ফোনে কথা হয় নাজাহর বাবা জিতুর সঙ্গে। ওই সময় গুরুতর অবস্থায় ইমোরি জোন্স ক্রিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার দৃশ্য দেখিয়েছেন ডেভিড। নাজাহর বাবার সঙ্গে তার স্বামীর যোগাযোগ ছিল ৯ মে পর্যন্ত। এর তিন দিন পর ১২ মে ডেভিড নাজাহর বাবাকে অবহিত করেন যে ১১ মে তাকে দাফন করা হয়েছে স্থানীয় মুসলিম গোরস্থানে। অথচ মৃত্যুর খবরটি জানায়নি ডেভিড।

কন্যার মৃত্যু সংবাদে বিচলিত বাবা শরণাপন্ন হন বাংলাদেশ কম্যুনিটির। স্থানীয় স্টেট সিনেটর শেখ রহমান অবশ্য এক মাসের ছুটিতে বাংলাদেশে যাচ্ছেন রবিবার।

এদিকে, নাজাহর এই অকাল মৃত্যুতে শোকাহত সাবেক সহপাঠিসহ স্থানীয় প্রবাসীরা। তাদের দাবি নাজাহর মৃত্যু রহস্যবৃত্ত। দ্রুত এ মৃত্যুর কারণ উদঘাটন এবং মরদেহ তার মা-বাবার কাছে হস্তান্তরে আবেদন করেন।

সহপাঠীরা বলেন, নাজাহর মৃত্যু কীভাবে কেন হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মানসিক রোগে আক্রান্ত হয়ে নাজাহর মৃত্যু হয় বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হলেও ‘ডেথ সার্টিফিকেট’-এ মৃত্যুর কারণ হিসেবে কী লেখা রয়েছে সেটি কেউই জানতে সক্ষম হচ্ছেন না। কারণ, তার স্থানীয় অভিভাবক হচ্ছেন তার স্বামী। তবে কংগ্রেসম্যানের হস্তক্ষেপে হয়তো সবকিছু উদঘাটিত হবে বলে আশা করেন তারা। নাজাহর মরদেহ যথাযথ মর্যাদায় দাফনের প্রক্রিয়া অবলম্বনের জন্যে। এক্ষেত্রে আমরা প্রবাসীদেরও আন্তরিক সহযোগিতা চাচ্ছি।

উল্লেখ্য, ছাত্র ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার পর সাউদার্ন ইউটাহ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। পাবনার ফেরিঘাট পাড়ার সন্তান নাজাহর দাবা খেলার শখ ছিল। সেই সুবাদে অনলাইনে বন্ধুত্ব হয়েছিল ডেভিডের সাথে। এরপরই বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

 

ইবি৩ ভিসার মাধ্যমে ইউএস গ্রিণ কার্ড প্রাপ্তির বিষয়ে নিউইয়র্কে ব্রাইট হরিজন সলিউশানসর সেমিনার অনুষ্ঠিত

0

নিউইয়র্ক, ২৫ জুন ২০২৪: ব্রাইট হরিজন সলিউশানস সম্প্রতি ইবি৩ ভিসার মাধ্যমে ইউএস গ্রিণ কার্ড প্রাপ্তির বিষয়ে একটি বিশেষ সেমিনার সফলভাবে আয়োজন করেছে। সেমিনারটি খলিল হালাল চাইনিজ ব্রঙ্কস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল ইবি৩ ভিসা প্রক্রিয়া, যোগ্যতা, এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রদান করা।

 

সেমিনারের প্রধান বক্তারা ছিলেন:

মোহাম্মদ এন মুজদার, এলএলএম: রাষ্ট্রীয় আইনজীবী এবং ইমিগ্রেশন নীতিমালা, ইবি৩ ভিসার বিভিন্ন জটিলতা এবং সফলতার জন্য রাজনৈতিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান।

আহাদ আলী, অর্থ এবং টেক্সট পাসওয়ার্ড সিপিএ, প্রশ্ন ইমিশন প্রক্রিয়ায় অর্থনৈতিক নিরাপত্তা এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

মোঃ লিটন আহমেদ: ইমিগ্রেশন এবং ভিসা প্রক্রিয়া নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বক্তা, পরামর্শ প্রদানের অনুরোধ জানাতে এবং তথ্য দেন।

সেমিনারের মূল বিষয়বস্তু

সেমিনারে ইবি৩ ভিসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে ছিল প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, আবেদনকারীর যোগ্যতা এবং কীভাবে সঠিকভাবে আবেদন করা যায়। সেমিনারের প্রধান বক্তারা ইবি৩ ভিসার বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন:

 

Skilled Workers:

 

দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মার্কিন শ্রম বাজারে চাহিদাসম্পন্ন স্কিল থাকতে হবে।

Professionals:

 

মার্কিন ব্যাচেলর ডিগ্রি বা বিদেশী সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রফেশনাল হিসেবে কাজের অভিজ্ঞতা প্রমাণ করতে হবে।

Unskilled Workers (Other Workers):

 

সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার যোগ্যতা থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের প্রয়োজন।

প্রশ্নোত্তর পর্ব

সেমিনারের এক বিশেষ অংশ ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বিশেষজ্ঞদের সাথে তাদের প্রশ্ন এবং উদ্বেগ শেয়ার করতে পেরেছেন। এই পর্বে অনেকেই তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান পেয়েছেন এবং ভিসা প্রক্রিয়া নিয়ে তাদের ধোঁয়াশা দূর হয়েছে।

অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া

সেমিনারে অংশগ্রহণকারীরা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং তারা জানান যে, এই ধরনের সেমিনার তাদের জন্য খুবই উপকারী। তারা আরও বলেন যে, এই সেমিনারের মাধ্যমে তারা ইবি৩ ভিসার জটিলতা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এবং তাদের আবেদন প্রক্রিয়া সহজ হবে।

 

ভবিষ্যত পরিকল্পনা

ব্রাইট হরিজন সলিউশানস ভবিষ্যতেও এই ধরনের সেমিনারের আয়োজন করার পরিকল্পনা করছে, যাতে আরও বেশি মানুষ ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন এবং তাদের সমস্যার সমাধান পেতে পারেন।

ইবি৩ ভিসার জন্য প্রয়োজনীয় ধাপসমূহ

  1. লেবার সার্টিফিকেশন (PERM):
    • ইবি৩ ভিসার জন্য আবেদন করার প্রথম ধাপ হল লেবার সার্টিফিকেশন, যা মার্কিন শ্রম বিভাগের (DOL) মাধ্যমে পরিচালিত হয়। এতে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত না করার প্রমাণ করতে হয়।
  2. আই১৪০ আবেদন:
    • লেবার সার্টিফিকেশন পাওয়ার পর, আবেদনকারীকে ইমিগ্রেশন এবং ন্যাচারালাইজেশন সার্ভিসেস (USCIS) এর কাছে আই-১৪০ ফর্ম পূরণ করে পিটিশন করতে হয়।
  3. আই৪৮৫ আবেদন (গ্রিণ কার্ডের জন্য):
    • আই-১৪০ পিটিশন অনুমোদিত হলে, আবেদনকারী স্থায়ী বসবাসের জন্য আই-৪৮৫ আবেদন করতে পারেন। এটি একটি স্থায়ী রেসিডেন্সি (গ্রিণ কার্ড) প্রাপ্তির প্রক্রিয়া।

ইবি৩ ভিসার সুবিধা

  • স্থায়ী বসবাস: ইবি৩ ভিসার মাধ্যমে আবেদনকারী এবং তার নির্ভরশীল পরিবার (স্বামী/স্ত্রী এবং ২১ বছরের নিচে অবিবাহিত সন্তান) স্থায়ী বসবাসের সুযোগ পায়।
  • কাজের সুযোগ: গ্রিণ কার্ড পাওয়ার পর আবেদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো স্থানে কাজ করতে পারেন।
  • অভিজ্ঞতা অর্জন: এটি আবেদনকারীকে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ প্রদান করে, যা তাদের কর্মজীবনের উন্নতি করতে সহায়ক।

 

আরও তথ্যের জন্য

ইবি৩ ভিসা এবং এর প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ব্রাইট হরিজন সলিউশানসের সাথে যোগাযোগ করতে পারেন: 212-347-6364,অথবা ভিজিট করুন: www.bhslgroup.com

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...