Home Blog Page 3

আবু বকর সিদ্দিক হাঠাৎ বাড়ী থেকে নিখোঁজ

0

মিজানুর রহমানঃ নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৯ নং খলিশাপুর ইউনিয়নের ধারা-ঝাউয়ানী গ্রামের মোঃ আব্দুল আউয়াল এর ছোট ছেলে মোঃ আবু বকর সিদ্দিক(১২) গত ১০-০৫-২০২৪ ইং রোজ শুক্রবার জুম্মা নামাজের পর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে।আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর বাসায় খোঁজাখুঁজি করার পরেও কোন সন্ধান পাওয়া যায়নি।

আবু বকর সিদ্দিক এর মায়ের সাথে কথা বলে জানা যায়,আবু বকর সিদ্দিক মাদ্রাসার ছাত্র,সে ২০ সিপারা পর্যন্ত পড়াশোনা করেছে।আবু বকর সিদ্দিক আলজামিয়াতুল ইসলামীয়া বাহারুলউম পুরুষ মহিলা ও এতিমখানা মাদ্রাসার ছাত্র।আবু বকর সিদ্দিক এর মায়ের সাথে কথা বলে আরও জানা যায়,দুই তিন মাস ঠিক মতো মাদ্রাসায় যাচ্ছে না।নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার আগে আবু বকর সিদ্দিক এর পরনে কফি কালার পাঞ্জাবী ও কফি কালার পায়জামা ছিলো।তার গায়ের রঙ ফর্সা।

প্রতিটি সন্তান তার মায়ের কাছে রাজপুত্র,আবু বকর সিদ্দিক এর মা সন্তানের শোকে কাতর হয়ে পাগলের মতো সন্তান কে খুজে বেড়াচ্ছে।কখন তার সন্তান এসে মা বলে ডাক দিবে।তার মায়ের কান্না কোন ভাবেই থামানো যাচ্ছে না।যদি কোন হৃদয়বান ব্যক্তি তার দেখা পান তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

মোঃ আবু বকর সিদ্দিক(১২)

পিতাঃ মোঃ আব্দুল আউয়াল

গ্রামঃ ধারা-ঝাউয়ানী

পোষ্টঃ খলিশাপুর

থানাঃ পূর্বাধলা

জেলাঃ নেত্রকোণা

যোগাযোগঃ 01923904441 অথবা ০১৯১১৫৫৮৮৬৩

মুরাদনগরের এমপি জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় জেদ্দাস্থ মুরাদনগর প্রবাসীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

0

হাফেজ নজরুল : মুরাদনগরের মাটি ও মানুষের নেতা জনতার এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের দীর্ঘায়ু সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে জেদ্দাস্থ মুরাদনগর প্রবাসী বাংলাদেশীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
বি চাপিতলা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহাম্মদ সুমন।

আমরা বাঙ্গরা বাজার থানার জনগণ সংগঠনের কার্যনিবাহী সদস্য, মোস্তফা আরাফাত এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাফনতিন হোটেল সৌদি আরবের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন,
সাবেক সদস্য শ্রীকাইল কলেজ ছাত্রলীগ।

বিশেষ অতিথি ছিলেন মোঃ বাছির মিয়া অডিট অফিসার আন্তর্জাতিক কোম্পানি কেপিএমজি সৌদি আরব,
সদস্য আমরা বাঙ্গরা বাজার থানার জনগণ।
মোঃ আলাউদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব।
উক্ত অনুষ্ঠানে মুরাদনগরের প্রবাসী বাংলাদেশীরা বক্তব্য রাখেন।
সহযোগিতায় ছিলেন আকিব সরকার, সাইদুল ইসলাম, সামীম আহমেদ, শিমুল প্রমূখ।
উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে মুরাদনগরের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ম ও মুরাদনগর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর এর জন্য এবং মুরাদনগরের জনগণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মুরাদনগরে ২০ দিনে ও গ্রেফতার হয়নি ঘাতক স্বামী নুরুল ইসলাম

0

হাফেজ নজরুল : 

শোকে বিছানায় কাৎরাচ্ছে নিহত হাজেরার মা হনুফা বেগম।

বাবা মারা গেছেন অনেক আগে, ২ ভাই ৩ বোনের মধ্যে হাজেরা দ্বিতীয়, অভাবের সংসার, এর মধ্যে বাবা নেই, অনেক কষ্ট করে ২ ছেলে ৩ মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম করে একটি কূলে এসে কোন রকম বেচেঁ থেকে
যখন একটু স্বস্তির নিশ্বাস নেবার সময় এলো তখনই আকাশ ভেঙে মাথায় পড়ল অসহায় হনুফা বেগমের।

তখনো সূর্যের আলো পৃথিবীর বুকে আঁচড়ে পরেনি, চার দিকে ভোরের নিস্তব্ধতা, জীবন যুদ্ধে হারিয়ে না যাওয়া এক মায়ের চারদিকে অমানিশার ঘোর নেমে এলো মুহূর্তে ই, বাড়ী থেকে মেয়ের বাড়ীর দ্রুত্ব মাত্র ৩ কিলোমিটার, কিন্তু সময় আর রাস্তা যেন শেষ হচ্ছে না এ হতভাগা মায়ের।
বলছিলাম এক অভাগা হাজেরার কথা।
এ হতভাগা মেয়েটির নাম হাজেরা (২৩) মুরাদনগর উপজেলার বি,চাপিতলা গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে ছিল সে, গত প্রায় ৯ বছর পূর্বে কামাল্লা গ্রামের আবদুল হাকিমের ছেলে নুরুল ইসলামের নিকটে পারিবারিক ভাবে বিয়ে হয় তার,হাজেরার পরিবারের বক্তব্য অনুযায়ী বিয়ের সময়ে মেয়ের সুখের কথা চিন্তা করে ধার দেনা ও সুদে টাকা এনে নগদ আড়াই লক্ষ টাকা দেন নুরুল ইসলাম কে।
এই টাকা দিয়ে সে একটি সি এন জি কিনে সংসার পরিচালনা করেন, নুরুল ইসলাম তার স্ত্রী কে যৌতুকের টাকার জন্য প্রায়ই মার ধর করে এমনকি স্ত্রীর গলায় ছুরি লাগিয়ে মেরে ফেলার চেষ্টা ও করে এবং গলায় ক্ষত হয়, চিকিৎসা করে সুস্থ করে হাজেরার মা, এই সমস্ত কারনে মেয়েটিকে আর স্বামীর বাড়ীতে দেওয়ার ইচছা ছিল না মায়ের । বিয়ের ২ বছরের মাথায় তাদের সংসারে হাসিবুল নামে একটি পুত্র সন্তান আসে, কিন্তু তার একটা ছেলে থাকার করনে পরিবারের সবাই তাকে বুঝিয়ে স্বামীর বাড়ীতে আবারো পাঠায়, নুরুল ইসলাম তার স্ত্রীর নিকটে আবারো ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল দাবী করে, গত ১৮/৩ /২০২৪ তারিখ বিকেলে স্বামীর বাড়ীতে যায় হাজেরা, ঐ রাতেই তার স্বামী ও অন্যন্য আসামী গন মিলে হাজেরার সঙে খারাপ আচরণ করে, এ আচরণে মানুষিক ভাবে ভেঙে পরে হাজেরা,মামলার বিবরণ অনুযায়ী ভোর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় হাজেরা, মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তার মা হনুফা বেগম বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী ঘাতক নুরুল ইসলামসহ ৪ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন, পুলিশ এর মধ্যে মামলার ২নং আসামী আছমা(৪০)৪নং আসামী আবুল হোসেন কে গ্রেফতার করে কোটে চালান করেন, গ্রেফতার কৃত আসামীরা জামিনে ছাড়া পেলেও প্রধান আসামী এখনো পলাতক, নিহতের ভাই প্রবাসী রমজান আলী বলেন আমার বোনকে এরা মেরে লাশ ঝুলিয়ে রাখছে, এটি হত্যাকান্ড, আমি আমার বোনের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা চাই।
২০ দিনে ও প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ ব্যপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে, আমরা ২ জন আসামীকে গ্রেফতার করে কোটে চালান করেছি, প্রধান আসামী এখনো আটক হয়নি, আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত আমরা তাকে গ্রেফতার করতে পারবো।
লাশের ময়নাতদন্তের রিপোর্ট আসলে ই মৃত্যুর রহস্য উদঘাটন হবে।

নওগাঁর মান্দা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

এ.বি.এম.হাবিব : পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে নওগাঁয় ”মান্দা উপজেলা প্রেসক্লাব” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত ইনডেক্স কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম।
মান্দা উপজেলা প্রেসক্লাব সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাক্তার গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আপেল মাহমুদ ও অধ্যক্ষ মোজাফফর হোসেন, মান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক নূর-কুতুবুল আলম, কার্যনির্বাহী সদস্য এ.বি.এম. হাবিবুর রহমান, ইউপি সদস্য শাহিন আলম, জুয়েল আহমেদ, মোহন আলী, সাফিউল ইসলাম রকি ও আরিফ হোসেন প্রমুখ।

সাপাহারে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর অর্থদণ্ড

0
আব্দুল আলিম,  সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অনুমোদহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে ৪ জন ব্যবসায়ীর ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সদরের মন্ডল মোড় এলাকায় ১ টি গোডাউনঘর, ১ টি বাসা বাড়ী সহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন।
 এই অভিযানে আজম আলীর গোডাউনঘর থেকে ৮৫০ বোতল, শাহাজান হোসেনের বাড়ীর খাটের নিচ থেকে ৮৬৪ বোতল, রুবেল স্টোর থেকে ৪৫ বোতল এবং রহমত স্টোর থেকে ১২ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এসময় রুবেল স্টোরের মালিক রুবেলকে ১০ হাজার, রহমত স্টোরের মানিক গোলাম রাব্বানীকে ১০ হাজার, আজম ভ্যারাটিস্টোরের মালিক আজম আলীকে ৩০ হাজার এবং শারমিন স্টোরের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে জব্দ করা বোতলগুলো খঞ্জনপুর এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে ওই  দিন সকালে উপজেলার আরিফ ডিজিটাল সেন্টার কে অনুমোদন ছাড়াই মানব দেহে রক্ত সঞ্চালন করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন।
মোবাইল কোর্ট অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী ও থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

নাগরপুরে ছেলেকে হত্যা করতে কিলার ভাড়া করে সৎ মা

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ছেলেকে হত্যা করতে লোক ভাড়া করেন সৎ মা সেলিনা
বেগম। এমন অভিযোগ করেছেন সৎ ছেলে মো. সজীব মিয়া (২৫)। সে
উপজেলার কলিয়া গ্রামের প্রবাসী মো. আব্বাসের ছেলে। গত ২২ মার্চ
শুক্রবার বিকেলে উপজেলার মামুদ নগর ইউনিয়নের শুনশী গ্রামে পরিকল্পিত
এঘটনা ফাঁস করে দেয় ভাড়াটিয়া দুর্বৃত্তরা। সৎ মায়ের এমন ঘটনায় এলাকা
জুড়ে বিরাজ করছে নানা গুঞ্জন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রবাসী সজিব মিয়া ছুটিতে বাড়ি এসে
গত শুক্রবার (২২ মার্চ) সকালে তার শশুর বাড়ি শুনশী গ্রামে যায়। বিকেলে
অপরিচিত নম্বর থেকে তাকে কয়েক বার ফোন করে শুনশী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সামনে ডেকে নেয়। সজিব তাদের দেখে ভয় পেয়ে যায়। তখন
অপরিচিত লোকেরা সজিবকে অভয় দিয়ে শর্ত সাপেক্ষে সৎ মায়ের সকল
পরিকল্পনা ফাঁস করে দেয়। তারা বলে, সজিবের সৎ মা ও কালিয়া গ্রামের মো.
রবিউল ইসলাম টেনু দুজনে মিলে মোটা টাকার মিনিময়ে সজিবকে হত্যা
করার জন্য তাদের কে ভাড়া করা হয়। এলাকাবাসী আরো বলেন, দীর্ঘদিন ধরে
রবিউল ইসলাম টেনুর সাথে প্রবাসী আব্বাসের স্ত্রী সেলিনা বেগমের
পরক্রিয়া প্রেম রয়েছে। টেনু প্রতিনিয়ত সেলিনার বাড়িতে যাতায়েত করে।
প্রবাসী স্বামীর অর্থ সম্পদ টেনুর পিছনে ব্যয় করে সেলিনা বেগম। ছেলে
বাড়িতে থাকলে তাদের এই নিলাকৃর্তন নির্ভিগ্নে চালিয়ে যেতে বাধাঁ
হয়ে দাড়াবে। এমন সন্দেহে সেলিনা ও টেনু সজিবকে মারার পরিকল্পনা করে।
মারার বিষয়টি ধামাচাপা দিতে নাগরপুর থানায় সৎ মা সেলিনা বেগম
একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সজিবের শশুর,
শাশুড়ি ও স্ত্রীকে হয়রানি করলে সজিব নিজে হাজির হয়ে পুলিশের কাছে
আসল ঘটনার বর্ণনা দেয়। পরে সজিবের কথা অনুযায়ী সৎ মাকে পুলিশ
জিজ্ঞাসা করলে, সজিবকে মারার পরিকল্পনার বিষয়টি স্বীকার করে সেলিসা
বেগম।
মো. সজীব মিয়া বলেন, গত শুক্রবার বিকেলে আমাকে ফোন করে শুনশী স্কুলের
সামনে যেতে বলে। আমি সেখানে গিয়ে অপরিচিত লোক দেখে ভয় পেয়ে
যাই। আমাকে তারা মারবে না বলে ভয় পেতে মানা করে। আমার সৎ মা ও টেনু
দু’জনে মিলে মোটা টাকার বিনিময়ে আমাকে মারার জন্য তাদের ভাড়া
করেছে। আমি তাদের একথা বিশ্বাস করি না। তখন আমার সৎ মায়ের নম্বরে

ফোন করে আমাকে মেরে অজ্ঞান করে ফেলে রেখেছে। বাকী টাকা পাঠিয়ে
দিতে বলে। একথা শুনে সৎ মা তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে। আর টেনুকে
দিয়ে বাকী টাকা পাঠিয়ে দিচ্ছে বলে ফোন রেখে দেয়। তারা আমাকে প্রাণ
ভিক্ষা দিয়ে চলে যায়। ওই সময় থেকে আমি আত্মগোপনে থাকি। সৎ মায়ের
ভয়ে আমি এখন চাচার বাড়িতে আছি। সৎ মা ও টেনুর কঠিন শাস্তির দাবি
করেন সজিব।
প্রবাসী আব্বাসের সাথে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কোন কথা
বলতে চান না।

নাগরপুরে সেমিনার অনুষ্ঠান

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
“প্রত্যাগত অভিবাসী পুনঃ ত্রকত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বেইজ প্রকল্পের ভূমিক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সভা কক্ষে ওয়েলফেয়ার সেন্টার টাঙ্গাইল এ সেমিনারের আয়োজন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, আইএমইডি, মশিউর রহমান খান (নিথুন), ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আইওএম বাংলাদেশ ফারজানা শাহনাজ, উপ-পরিচালক, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড মো. শফিকুল ইসলাম, সহকারি পরিচালক ওয়েলফেয়ার সেন্টার টাঙ্গাইল কাজী ফারুক আহাম্মদ, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম,রেইস প্রকল্প ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড (কম্পিউটার অপরেটর) মো. সাজজাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ প্রবাসী ফেরত ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
আব্দুল আলিম, সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
“মাদকমুক্ত যুব সমাজের প্রত্যাশায়”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা নামে সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পত্নীতলা উপজেলার পলিপাড়া গ্রামে বিকেল ৫,০০ টায় ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও মেঘলা এন্টার প্রাইজের ব্যবস্থাপক আরাফার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার মোজাফ্ফর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা,
পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, হাঙ্গার প্রজেক্ট এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন,প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মানবাধিকার কর্মী আবু হোসেন, ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সংগঠনের সভাপতি এসকে মোহাম্মাদ আলী সাজু প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্য ও গ্রামের শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সামাজিক সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে  তরুণদের বিপথগামি হতে বিরত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থধারায় সামাজিকীকরণে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে।

বুড়িচংয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্বরণে কুরআন খতম, দোয়া ও এতিমদের সাথে ইফতার অনুষ্ঠিত

0
সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লা ও বুড়িচং সহ দেশের সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও কর্মরত অসুস্থ সংবাদ কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র বুড়িচং উপজেলার শাখার আয়োজনে কুরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৯ মার্চ ২০২৪) শুক্রবার সাংবাদিক মরহুম নওশাদ কবির,গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন,হাবিব জালাল,মোস্তফা মজুমদার,জেহাদ হোসেন খোকন,অধ্যাপক মফিজুল ইসলাম,অধ্যাপক জালাল উদ্দিন,অধ্যাপক শফিকুল ইসলাম,মহিউদ্দিন সরকার নাঈম,মামুন সরকার ও আসাদ সহ দেশের সকল মরহুম সাংবাদিকদের স্বরণে কুরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের যদুপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। কুরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির উপদেষ্টা শরিফ মাহমুদ অপু।উপজেলা কমিটির সভাপতি সৌরভ মাহমুদ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,যুগ্ম সম্পাদক নুরুন্নবীর যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার,সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন,দৈনিক কুমিল্লা কাগজের উপ-সম্পাদক জহির শান্ত,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম তরুণ,সহ-সভাপতি জুয়েল রানা মজুমদার,সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ শাহীন মিয়া,চট্রগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী ও সমাজ সেবক
এড.আলিমুল এহসান রাসেল, প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির,ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মোঃ মফিজুল ইসলাম,যদুপুর সার্বিকগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলেক হোসেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন,প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন,সাংবাদিক এন সি জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি মাহফুজ বাবু,আলমগীর হোসেন বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মোঃ সাফি,
বাংলাদেশ সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,যুগ্ম সম্পাদক এম এ হাসান,সাংবাদিক আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মুহতামিম হাফেজ মোঃ রহুল আমিন,মোনাজাত পরিচালনা করেন
আব্দুস সালাম আজাদী।উপস্থিত ছিলে জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন,যুগ্ম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন, অর্থ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গোল্ডেন,প্রচার সম্পাদক আবু জাফর মোঃ সাদেক,দপ্তর সম্পাদক জাকারিয়া সুমন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি নাজমুল হাসান রানা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ আলাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাপ্পী চন্দ্র দে, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, নির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন,সদস্য পারুল আক্তার,সদস্য আকলিমা আক্তার,সদস্য শওকত উদ্দিন,রোকসানা আক্তার মিম,রিনা আক্তার।উক্ত অনুষ্ঠানে ইফতার মাহফিলে সার্বিক সহযোগীতা করেন যদুপুর গ্রামের হুমায়ুন কবির,মোস্তাফিজুর রহমান,শাহিনুর রহমান,আমির হোসেন সহ অন্যান্যরা।

৬৫০ অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

0

হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ৬৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান ও দপ্তর সম্পাদক আলহাজ্ব সফিউল্লাহ সরকারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, ফোরামের উপদেষ্টা খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, ফোরামের কোষাধ্যক্ষ এবং ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী আব্দুস সালাম, ফোরামের সহ-সভাপতি আলহাজ্ব ইউনুস মুন্সি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মানিক, শ্রীকাইল কলেজের অধ্যাপক জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকার বলেন, শিক্ষার মান উন্নয়নে সহসাই মেধা বৃত্তিকে আরো সম্প্রসারিত এবং অন্যান্য পদক্ষেপ গ্রহন করা হবে।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...