
১৪৪ ধারা অমান্য করে নড়াইলে সীমানা পিলার ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত দিতে না পেরে শাখা ব্যবস্থাপকের আত্মহত্যা,২০০ কোটি টাকা নিয়ে উধাও সুরমা সমবায় সমিতি
ভারত মহাসাগরে জিম্মি তারেকুল ; ফরিদপুরে মধুখালীতে ছেলেকে বাঁচাতে বাবা মায়ের আকুতি
নড়াইল প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল
ভোলায় আনন্দ টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলা প্রতিনিধিঃ ভোলায় (১১ মার্চ) সোমবার সকালে ধানসিড়ি চাইনজ রেস্টুরেন্টে কেককাটা, আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দ টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ভোলারবানী পত্রিকার সম্পাদক মাকছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, বাস মালিক সমিতির পরিচালক এবং সমাজ সেবক-মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দ্বীপ বানীর সম্পাদক বীর মুক্তি যোদ্ধা সাংবাদিক এম এ তাহের। স্বাগত বক্তব্য রাখেন-আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রহমান রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইয়ামিন হাওলাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভোলা প্রেস ক্লাব সভাপতি এ্যাড. নজরুল হক অনু, ভোলা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি-ওমর ফারুক, সাধারন সম্পাদক-মিজানুর রহমান, দৈনিক আজকের ভোলার নির্বাহী সম্পাদক এ্যাড.শাহাদাত শাহিন, সাংবাদিক-হারুন অর রশিদ, মনিরুল ইসলাম, হিন্দু বৈধ্য খ্রীষ্টান পরিষদের সাধারন সম্পাদক-অবিনাশ নন্দি প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধীক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কেক কেটে আনন্দ করেন।
নিয়ামতপুরে রাতের আগুনে ৬ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নের জন্য অনেক অনুদান দিয়েছি,আগামীতেও পাশে থাকবো : খোকা
নিজস্ব প্রতিনিধি:জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁ উপজেলায় অনেক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আমি উন্নয়নের জন্য অনুদান দিয়েছি কারণ মসজিদ আল্লাহর ঘর এখানে আমার সোনারগাঁয়ের জনগণ নামাজ পড়ে। এতে স্বয়ং আল্লাহ পাক খুশি হন। তাই সবাই মসজিদে নামাজ পড়তে যাবেন। আল্লাহ এবং রাসুলের দেখানো পথে হাটলে তিনি আমাদের উপর রহমত দিবেন, দ্বীনের পথে সবাইকে আসতে হবে আর তাহলেই সমাজ থেকে সকল অনাচার থেকে মুক্তি পাবো।
গত সোমবার বাদ মাগরিব মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুরে অবস্থিত হাবীবপুর শাহাবুদ্দিন মেম্বার বাইতুল মামুর জামে মসজিদের কাজের পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শন শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এসময় তিনি মসজিদ এর অবশিষ্ট নির্মান কাজ দ্রুত শেষ করতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,সাবেক মেম্বার আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ
নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়নগঞ্জ আদালত পাড়ায় ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস
মোঃ নুর নবী জনিঃ
নারায়নগঞ্জে আদালত পাড়ায় বিভিন্ন মামলার জব্দকৃত মোট ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল’র উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
এসময় ২৪ হাজার ৮৪৪ পিস ইয়াবা,২০ গ্রাম হিরোইন, ১ হাজার ৩৭ বোতল ফেন্সিডিল, ২৩২ কেজি ২৮ গ্রাম গাঁজা, ১০৫ লিটার চোলাই মদ, ৭০ ক্যান বিয়ার, ৩০২ বোতল বিদেশী মদ ও নেশা করার সময় ব্যবহিত ২ টি ইনজেকশন ধ্বংশ করা হয়।
মাদক ধ্বংসকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, মাদক সমাজকে ধ্বংস করছে বিধায় মাদক সমূলে ধ্বংস করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি সমাজের জন্য অভিশাপ। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ঠ। তাই মাদক নিমূলে সমাজের সকল স্তরের লোকজনের সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,শাফিয়া শারমিন,ইমরান মোল্লা, নূর মহসীন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, কোট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রমূখ।



















