Home Blog Page 5

নওগাঁয় দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
এ.বি.এম.হাবিব :
নওগাঁয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ মার্চ  (সোমবার) সকাল ১১ টার দিকে শহরের রুবির মোড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক দেশ রুপান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূনীতি দমন কমিশনের নওগাঁ  সমন্বিত জেলা কার্যালয়ের  উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।
এসময় মোহাম্মদ মাহমুদুর রহমান তার বক্তব্য বলেন, দেশ রুপান্তর শুরু থেকেই বিশ^াস ও আস্থার মধ্যে দিয়ে পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। পাঠক প্রিয় দেশ রুপান্তর যে ভালবাসা পেয়েছে তা আরো বৃদ্ধি পাবে। এবং ভবিষৎতে আরোও পাঠক অর্জন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, নওগাঁ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক (প্রশাসন) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু।
নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভি ও ভোরের কাগজ নওগাঁ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা টেলিভিশন, প্রিন্ট অনলাইন  এসোসিয়েশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি এ.বি.এম.হাবিবুর রহমান হাবিব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী, এখন টেলিভিশনের ক্যামেরা পারর্সন দেলায়ার হোসেন, দৈনিক বাংলা ও নিউজ বাংলার রিফাত হোসাইন সবুুজ, দৈনিক কালবেলার নওগাঁ প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, বনিক বার্তার নওগাঁ জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান, দেশ রুপান্তর পত্রিকার এজেন্ট ইয়াসিন আলীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0
হৃদয় শীল, মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে চলতি বছর ৬৮মেট্রিক টন পেঁয়াজ বীজের লক্ষমাত্রা ধরা হয়েছে, যা বর্তমান বাজার মূল্যে প্রায় ২০ কোটি টাকা। কৃষকেরা বলছেন,গত মৌসুমের মতো এবারও যদি ন্যায্যমূল্য পান তাহলে রেকর্ড পরিমান টাকার বীজ বিক্রি করতে পারবেন। এতে হাসি ফুটবে ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজবীজ চাষিদের মুখে। মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, আগামী নভেম্বরে বীজতলা তৈরি করবেন চাষীরা। এর ২০ দিন পর লাগাবেন চারা। যা ভোক্তার দোরগোড়ায় পৌঁছাবে মার্চে শেষ নাগাদ।
তবে পেঁয়াজের দামের ঝাঁজ লেগেছে বীজের দামেও। প্রতিকেজি বিক্রি আশা কমপক্ষে ৩ থেকে ৫ হাজার টাকায়। মধুখালী উপজেলার ঝাউহাটি মাঠের পেঁয়াজ বীজ চাষি নাছির হোসেন বলেন, এলাকার অনেকে এখন বীজের চাষ করছেন। যার অল্প জমি রয়েছে, সেও তার জমিতে পেঁয়াজের বীজের চাষ করছেন। আশা করছি, ভালো উৎপাদন হবে। মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের কলাইকান্দা গ্রামের চাষি আনন্দ সরকার বলেন, গত বছর ৫ একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছিলাম। ভালো দাম পেয়েছি।
এবছর সাত একর জমিতে চাষ করেছি।তিনি বলেন, গত বারের তুলনায় ভালো উৎপাদন হবে। আশা করি, আমরা মণ প্রতি যদি এক লাখ টাকাও পাই তবে আমাদের উপকার হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান জানান, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। তাই বাড়ানো হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা।এ বছর পেঁয়াজের কদম বীজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৭০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮ মেট্রিকটন।

সাপাহারে জমি দখল নিয়ে মারপিটের ঘটনায় দুই নারী আহত, গ্রেপ্তার-১

0
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জমির সমানের অংশ দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুই জন নারী আহত হয়েছে। এঘটনায় সাপাহার থানায় ভুক্তভোগী নুরজামান বাদী হয়ে একটি মামলা দায়ের করলে আহসান হাবিব নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে যায়, উপজেলার মধুইল মৌজাস্থ ৮ শতক জমি ওই গ্রামের জোহর আলীর ছেলে নুরজামান একই গ্রামের আঃ গনি মিয়ার কাছে ক্রয় সূত্রে প্রাপ্ত হয়। উক্ত জমির সামনের অংশে দখলকে কেন্দ্র করে আঃ গনি মিয়ার ছেলে আব্বাস আলীদের মনমালিন্য হয়ে আসছিলো। এরই জের ধরে গত ১০ মার্চ বিকেল অনুমান ৫ টার দিকে অভিযোগে উল্লেখিত বিবাদীরা উক্ত জমিতে টিনের বেড়া দিয়ে ঘিরতে থাকে। এসময় তাদের বাধা দিতে গেলে প্রতিপক্ষের আঘাতে মোসাঃ সেলিনা বিবি (৪০) সহ নুরজামানের স্ত্রী কাধে এবং মাথার চান্দিতে কেটে গিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় নুরজামান বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিলে ওই রাতে মামলা রেকর্ড করা হয়। পরদিন সকালে মামলার দুই নম্বর বিবাদী আহসান হাবিবকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। এক জন আসামীও গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশে সোলার প্যানেল সেট ছড়িয়ে দেওয়া হচ্ছে : ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

0
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সোলার সিস্টেমের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকে আর কৃষক দিনের বেলায় চাষাবাদ করে। কাজেই এই সোলার প্যানেলের মাধ্যমে কৃষক সহজেই চাষাবাদ করতে পারছে। খরচ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি পূরন হচ্ছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়ায় সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
ড. তৌফিক-ই-ইলাহী আরো বলেন,আপনারা জানেন, জ্বালানি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যার কারণে আমাদের আমদানি পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। যেমন এখন বিশ্বে ইউক্রেন যুদ্ধ চলছে। পশ্চিমা দেশগুলো তাদের স্বার্থে যুদ্ধ করছে আর এই যুদ্ধের কারণেই জ্বালানি তৈল আমদানি করতে হাজার হাজার কোটি টাকা বারতি গুনতে হচ্ছে আমাদের।
নাগরপুর উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনালের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব এম.রায়হান আকতার, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আব্দুর রউফ, বিদ্যুৎ বিভাগের পরিচালক (অপারেশনাল পারফর্মেন্স) সাজিবুল হক, জ্বালানি উপদেষ্টার উপসচিব মুকতাদির আজিজ, টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলি মোঃ এনামুল হক প্রমূখ।

আশুলিয়া ভুল চিকিৎসার দায় নিতে নারাজ নিউ সেবা হাসপাতাল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগীর

0
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় নিউ সেবা হাসপতালে মো.জিল্লুর রহমান এ্যাপান্ডিসসাইডের অপারেশন করতে গেলে অদক্ষতা বা পরিচালনা গাফিলতির কারনে প্রসাবের রাস্তার নালী কেটে ফেলার অভিযোগ তোলেন জিল্লুরের পরিবার।
পরিবারের অভিযোগ, তাদের অবহিত না করে নিউ সেবা হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্বামীকে এ্যাম্বলেন্স যোগে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যায়।
গতমাসের ১ফেব্রুয়ারি রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় নিউ সেবা হাসপাতালের ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জিল্লুর রহমান নামের ওই ব্যক্তির।
ভুক্তভোগীর স্ত্রী মোসা. বেলোকা বেগম জানান, ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার সাভার পৌরসভার দারোগার বাড়ীর ভাড়াটিয়া।  তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়।
ভুক্তভোগীর স্ত্রী মোসা. বেলোকা বেগম জানান,আমার স্বামী-মো. জিল্লুর রহমান। নিউ সেবা হাসপাতালের ভুল চিকিৎসার কারেন আমার স্বামী ও আমার পরিবারের ক্ষতি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থনৈতিক ভাবে আমার পরিবার পথে বসে গেছে। এদিকে উলটো  হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আমাদের হুমকি ধুমকি দিচ্ছেন।এতে পরিবার নিয়ে  আতঙ্কের মাঝে জীবনযাপন করছে।
জানা গেছে, অপারেশন থিয়েটার অবস্থা খারাপ হলে ঐদিন সকাল ১০.৩০মিনিটের দিকে আইসিইউতে ভর্তি করতে গেলে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর রিপোর্টের সাথে অপারেশনের মিল না থাকায় ভর্তি করতে আপত্তি জানায়। পরে জিল্লুরের পরিবারের তিন জন আত্মীয় স্বজনের কাছ থেকে ৩টি বন সই গ্রহণ করে ভর্তি করে।
পরবর্তীতে আমার স্বামী মোঃ জিল্লুর রহমান-কে ৬দিন আইসিইউতে রাখা হয়। এবং পরে হাসপাতালের বেডে ভর্তি রাখা হয়। আমার স্বামীর হাসপাতালে চিকিৎসা বাবদ এখন পর্যন্ত সাড়ে ৫ লাখ ৫০ টাকা অন্য মেডিকেলে খরচ হয়ে গেছে।
জিল্লুরের স্ত্রী জানান, অপারেশন  করাতে গেলে ওই হাসপাতাল আগে বলেছিল ১৬ হাজার ৫০০ টাকা লাগবে। কিন্তু তাদের ভুল চিকিৎসার কারণে আমাদের সাড়ে ৫ লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে। এই টাকাটা ম্যানেজ করতে হয়েছে গ্রামের বসত বাড়ি বিক্রি করে। অথচ আশুলিয়া নিউ সেবা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে একটি ভূয়া প্রতিবেদন তৈরী করে রাখে। এই বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আমার স্বামী পরিপূর্ণ সুস্থ্য না হওয়ায় ২দিন পর পর ১/২ ব্যাগ রক্ত দিতে হয় যাহা বর্তমানে আমার পক্ষে বহন করা অসম্ভব। পরবর্তীতে উক্ত নিউ সেবা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে উক্ত বিবাদী সহ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে সহ আমার পরিবারের অন্যান্য সদস্যকে তালবাহানা মূলক কথাবার্তা বলিয়া গালিগালাজ করা সহ নানা রকম ভয়- ভীতি ও হুমকি ধামকি প্রদান করে। বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়া বলে যে, ঘটনার বিষয়ে বেশি বাড়াবাড়ি করিলে কিংবা আইনের আশ্রয় নিলে আমাদের জানমালের বড় ধরনের ক্ষতিসাধন করিবে।আমাদের ছেয়ে খারাপবার কেউ হবে না।
আমি বাচতে চাই,আমার পরিবার কে বাঁচাতে চাই,নিউ সেবা হাসপাতালের কর্তৃপক্ষ ও ডাঃ আমিরুল ইসলাম এর ভয়ে মানবতার জীবন কাটাচ্ছি,এদেশের সরকার,প্রশাসন সুশিলসমাজ সকলের কাছে প্রার্থনা এই যে,উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়,আমি বাচতে চাই,আমার পরিবার নিয়ে বাচতে দিন।

ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর নতুন পরিচালক পর্ষদ গঠন

0
ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নতি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য নতুন পরিচালক পরিষদ গঠন করেছে।
দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ি, পেশাজীতি ও আর্ন্তজাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত নতুন পরিচালক পর্ষদ চেম্বারের উন্নয়নে সুদুর প্রসাড়ি ভূমিকা রবখবে বরে সকলের বিশ্বাস। সময়োপেযোগি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে চেম্বারের সাথে সাথে চেম্বারের সদস্য কোম্পানীসমূহের উন্নয়নে অগ্রণি ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসায়িক অংশিদারিত্ব বৃদ্ধি করতে ইউএসবিসিসিআই আরো কার্কর ভূমিকা পালন করবে। নব-গঠিত পরিচালক পরষদ তার যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে চেম্বার সংশ্লিষ্ট সকলের মঙ্গল নিশ্চত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নতুন নেতৃত্বের নতুন যুগ
নতুন নেত্রীত্বের হাত ধরে ইউএসবিসিসিআই প্রবাসি বাংলাদেশী সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত হতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। নিজেদের ব্যবসায়িক উন্নতি ও সামগ্রিক অগ্রগতির পথে নতুন পরিচালক পর্ষদের উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুযোগ তৈরী করতে ইউএসবিসিসিআইকে আরো কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
পরিচালক পরিষদের প্রধান উএসবিসিসিআই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ লিটন আহমেদ, উদ্বিগ্নতার সাথে বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্ষণে দাঁড়িয়ে আছি, এবং আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের নতুন পরিচালক পরিষদ ইউএসবিসিসিআইকে নতুন উচ্চতায় সমাসিন করবে। আমাদের সমগ্র অভিজ্ঞতা, যুগের চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে গভীর জ্ঞানের সাথে, আমাদের সদস্যদের এবং আমাদের দুই জাতির মধ্যের অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করতে সক্ষম হবে।”
নতুন পরিচালক পরিষদের পরিচিতি:
১. মো. লিটন আহমেদ, সিইউ ও প্রেসিডেন্ট, ইউএসবিডি গ্রুপ এলএলসি, প্রেসিডেন্ট ও সিইও, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই), তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘ দিন যাবত অবদান রেখে চলেছেন। তিনি ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউএসবিডি ডিজিটাল সল্যুশন-এর প্রতিষ্ঠিাতা ও সভাপতি।
২. বখত রুম্মান বিরতীজ, ভাইস প্রেসিডেন্ট, ব্র্যান্ড মিনস বিজনেস-এর চিফ এক্সিকিউটিভ ও চিফ প্যাট্রন। ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই), তিনি একজন প্রখ্যাত প্রযুক্তিবিদ এবং স্কিলমেকার.অর্গ এর সিইও, তিনি ব্র্যান্ডমিনসবিজনেস.কম সহ অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিষ্ঠাতা।
৩. ফখরুল ইসলাম দেলোয়ার, ডিরেক্টর, ফাতিমা গ্রোসারি, ডিরেক্টর, ফখরুল ইসলাম দেলোয়ার একজন প্রখ্যাত সামাজিক কর্মী ও উদ্যোক্তা। নিউ ইয়র্কে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসাবে তিনি বহুল পরিচিত। ২০০০ সালের পর থেকে, তার নেতৃত্বে কুইন্সের বাংলাদেশী প্রবাসীরা সংজ্ঞবদ্ধ হয়।
৪. শেখ ফরহাদ, ইকোগ্রিন টেক্সট ইন্ক-এর প্রেসিডেন্ট এবং সিইও, ইকোগ্রিন টেক্সট এলএলসি, ২০১২ সাল থেকে পরিবেশগত প্রকল্পের জন্য একটি ভৌত প্রযুক্তিগত সমাধান তৈরিতে অবদান রেখে চলেছে। ইকোগ্রিন টেক্সট ১০০% পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করে থাকে।
৫. আহাদ আলী, আহাদ এবং কো-এর প্রতিষ্ঠাতা ও সিইও, আহাদ আলী একজন অভিজ্ঞ  সিপিএ এবং ছোট ব্যবসার আয়কর ও শুল্ক পরামর্শক। তিনি এক দশকের বেশি সময় যাবৎ আহাদ এন্ড কো এর সিইও, যেখানে তিনি ২০ জন পেশাজীবির একটি দলের পরিচালনা করেন। তিনি আয়কর ও শুল্ক বিষয়ক পরামর্শ প্রদানে সামাজিব যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।
৬. ইসমাইল আহমেদ, ডিরেক্টর, আইরেকম-এর সিইও। জনাব ইসমাইল আহমেদ, গত ২০ বছরের বেশি সময় ধরে ব্যাংকিং ঋণ প্রদানে অভিজ্ঞ। তিনি সিটি এবং হ্যাব ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি এখন আইরেকম এবং ক্রেফিনের সিইও, পাইলট এআই-ড্রিভেন সিআরই লেনডিং প্ল্যাটফর্ম পরিচালনা করেন।
৭. সামি কবির, ডিরেক্টর, গাইডেন্স রেসিডেনশাল এলএলসি-এর রিজিওনাল ম্যানেজার, সামি কবির একজন অভিজ্ঞ হাউজিং মর্টগেজ এক্সপার্ট, ইসলামিক ফাইন্যান্সে ২০ বছরের অভিজ্ঞ । গাইডেন্স রেসিডেনশালে উত্তর-পূর্ব রিজিওনাল ম্যানেজার হিসাবে, তিনি তার দলকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন।
৮. শাফী চৌধুরী, ডিরেক্টর, ল- অফিস অব শাফী চৌধুরী, অ্যাটর্নি অ্যাট-ল। শাফী চৌধুরী, ইস্কিমিং, রিয়েল এস্টেট এবং সিভিল লিটিগেশনের দক্ষ। তিনি পিস বিশ্ববিদ্যালয় হতে পড়াশুনা শেষ করে বর্তমানে নিউ ইয়র্ক, ও নিউ জার্সিতে আইন পেশায় নিয়োজিত।
৯. মিলি এ ভূইয়া, ডিরেক্টর, তাকওয়া এন্টারপ্রাইজ, ডোমিনোস পিজা ফ্র্যাঞ্চাইজি – সিইও, মিলি ভূয়ান একজন দক্ষ উদ্যোক্তা, তিন দশকের অভিজ্ঞ ও পিজা ব্র্যান্ডের সফল ফ্র্যাঞ্চাইজী। এছাড়াও তিনি ১০ বছর ধরে কমার্শিয়াল এবং আবাসিক রিয়েল এস্টেটে বিনিয়োগকারী এবং অপারেটর হিসাবে পরিচিত।
১০. মাসুদ রানা তপন, ডিরেক্টর, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন, প্রেসিডেন্ট এবং সিইও, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন একটি বিখ্যাত মানি রিমিটেন্স কোম্পানি। উদ্ভাবন, গ্রাহকসেবা ও সামাজিত দায়িত্ব পালনে তিনি প্রসিদ্ধ।
১১. মো. খালিলুর রহমান, ডিরেক্টর, খালিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইন্ক, প্রেসিডেন্ট, শেফ খালিলুর রহমান, একজন প্রখ্যাত রেস্টোরাঁ এবং নেতৃস্থানীয় সেফ। একাধিক সফল রেস্তোরাঁর সফল ব্যবসায়ি জনাব রহমানের নিজস্ব খালিল বিরিয়ানি হাউস নিউয়র্কে বিখ্যাত।
১২. রফিক খান, ডিরেক্টর, এভিএস রিয়েল এস্টেট ইউএসএ ইন্ক, প্রেসিডেন্ট, রফিক খান, তিনি ভিজ্যুয়াল ওয়ার্কস এবং গ্রাফিক ডিজাইনে দক্ষতা অর্জন করেন, এভিএস গ্রুপ ইউএসএ ইন্কের প্রেসিডেন্ট হিসাবে কর্মরত রয়েছেন। ২০১২ সালে নিউইয়র্কের ভিজ্যুয়াল সাইনেজ ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেছিল তার প্রতিষ্ঠান এভিএস। ২০১৯ সালে তিনি রিয়েল এস্টেটে বিনিয়োগকারী এবং এজেন্ট হিসাবে সাফল্য অর্জন করেছেন।
১৩. মো. বদরদ্দুজ্জা সাগর, ডিরেক্টর, ট্যাক পারফিউম এলএলসি, প্রেসিডেন্ট, মিঃ সাগর একজন বহুমুখী উদ্যোক্তা যাঁর অধীনে বিভিন্ন সফল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি আই হোপ ডিজাইন এর পরিচালক। ডিজাইন উদ্যোগের পাশাপাশি, সাগর ট্যাক পারফিউমস এলএলসি এর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

ভারতের 5G রোলআউট বিশ্বের অন্যতম দ্রুততম হয়েছে: ডঃ নীরজ মিত্তাল, সচিব

0
অনলাইন ডেস্ক: 29শে জানুয়ারী, 2024: টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টিইপিসি) নতুন হোটেল তাজ প্যালেসে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনের ‘ভারত টেলিকম 2024 – একটি এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপো’-এর আয়োজন করেছে।  29-30 জানুয়ারী, 2024 থেকে দিল্লি।
 ভারত টেলিকম 2024-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, ডক্টর নীরজ মিত্তল, চেয়ারম্যান, ডিজিটাল কমিউনিকেশন কমিশন এবং সেক্রেটারি, টেলিকমিউনিকেশন বিভাগ, যোগাযোগ মন্ত্রক, ভারত সরকার বলেছেন: “ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করা সহ বিভিন্ন প্রযুক্তিতে ভারত অগ্রসর হয়েছে।  আমাদের দেশীয় কোম্পানিগুলির নেতৃত্বে আমাদের 5G রোলআউট বিশ্বের অন্যতম দ্রুততম, যা এক বছরে প্রায় 100 মিলিয়ন গ্রাহককে কভার করেছে এবং বিশ্ব ইতিমধ্যেই 6G প্রযুক্তির জন্য ভারতের দিকে তাকিয়ে আছে।”
 তিনি আরও উল্লেখ করেছেন যে সাম্প্রতিক ওকলা রিপোর্টে দেখানো হয়েছে যে ভারত মোবাইল ব্রডব্যান্ড গতিতে লাফিয়ে বেড়েছে।  গতির এই বৃদ্ধি আর শহুরে এলাকায় সীমাবদ্ধ থাকবে না এবং ভারতনেট প্রোগ্রামের মাধ্যমে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রসারিত হবে, তিনি যোগ করেছেন।
 ডাঃ মিত্তাল বলেন, “ভারত ইতিমধ্যেই ভারত 6G জোট তৈরি করেছে যা শিল্প, শিক্ষাবিদ এবং সরকারের একটি যৌথ প্রচেষ্টা।  আমরা টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে 6G টেস্ট বেড, অপটিক্যাল কমিউনিকেশন, রিসার্চ ইত্যাদিতেও অর্থায়ন করছি।”
 তার ভাষণে, শ্রী এন.জি. সুব্রামানিয়াম, চেয়ারম্যান, টিইপিসি এবং সিওও, টিসিএস, বলেছেন: “ভারতের টেলিকম গল্পটি বেশ অসাধারণ।  আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল গ্রাহক বেস সহ একটি মোবাইল প্রথম জাতি হিসাবে নিজেদেরকে রূপান্তরিত করেছি।  ভারতনেটের মতো উদ্যোগের মাধ্যমে ভারতের প্রতিটি প্রান্তে এবং কোণায় উচ্চ-গতির ইন্টারনেটের প্রবেশ আসলে এটিকে সহজতর করছে এবং ভারতনেট প্রাথমিকভাবে ভারত আজ যে প্রবৃদ্ধি দেখছে তার অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য।
 তিনি আরও বলেন, দেশে টেলিকম খাত ভালো চলছে।  গত দশকে বেশ কিছু স্টার্টআপ, MSME এবং OEM আবির্ভূত হয়েছে।  2023 সালে টেলিকম সেক্টর থেকে পণ্য ও পরিষেবার মাধ্যমে আমাদের রপ্তানি 35% বৃদ্ধি পেয়েছে এবং ভারত 2023 সালে টেলিকম সেক্টরে প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলার এফডিআই আকর্ষণ করেছে।
 তিনি আরও জানান যে ভারত টেলিকমের 20 তম সংস্করণ শীর্ষস্থানীয় টেলিকম পণ্যগুলি প্রদর্শন করছে যা দেশীয়ভাবে ইঞ্জিনিয়ারড, বিশ্বস্ত, দক্ষ, স্তরযুক্ত, আন্তঃপরিচালনাযোগ্য এবং রক্ষণাবেক্ষণযোগ্য।
 শ্রী অর্ণব রায়, সহ-প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক এবং সিওও, তেজস নেটওয়ার্ক লিমিটেড, এই অনুষ্ঠানে একটি উপস্থাপনার মাধ্যমে ‘ভারতের রূপান্তরমূলক টেলিকম পণ্য ও সমাধান’-এর উপর শিল্পের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
 শ্রী সন্দীপ আগরওয়াল, প্রাক্তন চেয়ারম্যান, টিইপিসি এবং এমডি, প্যারামাউন্ট কমিউনিকেশনস লিমিটেড, অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন উপস্থাপন করেন।
 ভারত টেলিকম প্রদর্শনীতে 50টি MSME এবং 40টি স্টার্টআপ সহ মোট 90 জন প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করছে।  বিশ্বের 35টিরও বেশি দেশ থেকে 135 টিরও বেশি প্রতিনিধি এই ইভেন্টে অংশ নেন।

অষ্ট্রেলিয়া পালাচ্ছে ডিপিডিসির সাবেক এমডি বিকাশ দেওয়ান

0
নিজস্ব প্রতিবেদক :
তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা— বিকাশ দেওয়ান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি (সাবেক)।
এটি ২০২২ সালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ডিপিডিসির) নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) গিয়াস উদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও স্বেচ্ছাচারীমূলক আচরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া লিখিত অভিযোগের বিষয়ে তৎকালীন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব থাকা বিকাশ দেওয়ানে মন্তব্য।
কাকতালীয় হলেও সত্য নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন জোয়ার্দারের পথেই হেঁটেছেন ব্যবস্থাপনা পরিচালক (সাবেক) বিকাশ দেওয়ান।
চলতি মাসের ১০ জানুয়ারি বিপুল কালো টাকার মালিক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান দূর্নীতি দমন কমিশনে (দুদক) জমাপড়া অভিযোগ পত্রের বিষয় প্রাতিষ্ঠানিক কোন বক্তব্য না দিয়েই  স্বপদ ছেড়েছেন।
অভিযোগ আছে,
প্রাতিষ্ঠানিক দূর্নীতি এবং অষ্ট্রেলিয়া পালিয়ে যেতে সহযোগিতাসহ দূর্নীতি দমন কমিশন(দুদক) এর অভিযোগের তদন্তের অগ্রগতি ঠেকাতে সাংবাদিকসহ তদন্তসংশ্লিষ্টদের ম্যানেজে ব্যস্ত বিকাশ দেওয়ান ।
দায়িত্বে থাকাকালীন ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে(দুদক) জমা পড়া দুই পাতার অভিযোগ পত্রে প্রকল্প ব্যয়ে ঘষামাজা,  ঘূষ বানিজ্য, ঠিকাদার নিয়োগ ও কাজ বন্টন, ভয়ভীতি প্রদর্শন, প্রজেক্ট দেখভালের দায়িত্বে লুকোচুরি, বিদেশি প্রতিষ্ঠান থেকে অনৈতিক সুবিধা গ্রহণ, অভিযুক্তদের প্রমোশন, নিয়োগ-বদলীসহ
অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও স্বেচ্ছাচারীমূলক আচরণের অভিযোগ উল্লেখ্য যোগ্য।
মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক (সাবেক) বিকাশ দেওয়ানের মতামত জানার জন্য, রাঙ্গামাটির কলেজ গেইটের মন্ত্রী পাড়ায় অবস্থিত পৈত্রিক বাড়ি এবং ঢাকার বসুন্ধরায় অবস্থিত ঠিকানায় যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। অতঃপর তার মুঠোফোনে খুদে বার্তা
তবে গ্রামের বাড়ির আত্মীয়রা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী দুই একদিনের মধ্যে তিনি অস্ট্রেলিয়াতে সন্তানদের কাছে চলে যাবেন।
দুদকে জমাপড়া লিখিত অভিযোগে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রায় ১৪শ কোটি টাকা পাচার করেছে ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান’। এবং প্রোজেক্টের সমস্ত কাজ দেখভাল ও এমডিকে বিদেশিদের এজেন্ট বলে উল্লেখ করা হয় ‘।
সেইসাথে পিডিবি থেকে ডিপিডিসির এমডি হওয়ার পর থেকে বিদেশীদের সাথে বন্ধুত্ব এবং পিডিবির ইউসুফ নামক এক ব্যক্তির মাধ্যমে কাজ ভাগাভাগি করার কথা বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিদেশি এবং ঠিকাদারদের নিয়ে মদ পার্টির আয়োজনসহ দূর্নীতির সকল সেক্টরে তার পদচারণা রয়েছে।
অভিযোগ পত্রে সাড়ে ৬ লাখ প্রিপ্রেইড মিটারের কাজ পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে।
প্রজেক্ট পিডিদের ভয়ভীতি প্রদর্শন করে নিম্নমানের মিটার ক্রয় এবং গ্রাহক হয়রানীর বিষয়টিও তুলে ধরেছেন।
এছাড়াও ডিপিডিসির সুপারভাইজরি কন্ট্রোল এবং ডেটা অধিগ্রহণ (SCADA) প্রজেক্ট ছয়শত কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করার অপতৎপরতা ও জিটুজি ও পিডিএসডি প্রজেক্টে অন্য কাউকে অংশগ্রহণ করতে না দেয়ার অভিযোগ আনা হয়েছে।
ঘুষ বানিজ্যের মধ্যে পিডিএসডি প্রজেক্টের প্রায় ৫০ কোটি টাকার ক্যাবল চুরি এবং এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আড়াই কোটি টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ারের দায়িত্ব প্রধানসহ দূর্নীতি দমন কমিশনে(দুদক) জমা পড়া দুই পাতার অভিযোগ পত্রে প্রকৌশলী বিকাশ দেওয়ানের বিরুদ্ধে প্রকল্প ব্যয়ে ঘষামাজা, ঠিকাদার নিয়োগ ও কাজ বন্টন, ভয়ভীতি প্রদর্শন, প্রজেক্ট দেখভালের দায়িত্বে লুকোচুরি, বিদেশি প্রতিষ্ঠান থেকে অনৈতিক সুবিধা গ্রহণ, অভিযুক্তদের প্রমোশন, নিয়োগ-বদলী উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ডিপিডিসি’র এই পদে নিয়োগ পাওয়ার আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী (প্লানিং অ্যান্ড ডিজাইন) হিসেবে দায়িত্বে
থাকাকালীন তার বিরুদ্ধে  বিদেশ ভ্রমন সংক্রান্ত একটি অনিয়মের মামলার কথা উল্লেখ করা হয়েছে।
আনিস মুরাদ নামের ঐ ব্যক্তি অভিযোগের কপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং  মন্ত্রিপরিষদ বিভাগসহ জনপ্রশাসন মন্ত্রণালয়েও জমা করেন।
সেইসাথে ডাকযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও অভিযোগটি পাঠানো হয়।
সূত্র বলছে, বর্তমানে অভিযোগটির সত্যতা নিয়ে কাজ করছে সংস্থাগুলো।
অভিযোগ পত্রের শেষ অংশ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ‘জে’ ব্লকে বিকাশ দেওয়ানের আধুনিক নির্মাণশৈলী সম্পূর্ণ একটি আট তলা ভবনের কথা উল্লেখ করা হয়েছে।
সেটির সত্যতা যাচাইয়ে দুই নম্বর সড়কের ১৬৩ নম্বর বাড়ির সন্ধানে গিয়ে কিছুটা অবাক হতে হয়। উল্লেখিত ১৬৩ নম্বর বাড়ির কোন অস্তিত্ব উক্ত সড়কে নাই।
পরবর্তীতে বসুন্ধরা আবাসিক এলাকার কর্পোরেট অফিসে যোগাযোগ করা হলেও একই তথ্য পাওয়া যায়।
গত দুইদিন চেষ্টা করেও আটতলা বিশাল বাড়িটির কোন অস্তিত্ব না পেয়ে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এমন সময় দুই নম্বর সড়ক থেকে ডিপিডিসির কয়েকটি গাড়ি বের হতে দেখে নিশ্চিত হই, বাড়ির অস্তিত্ব আছে।
অভিযোগে উল্লেখিত বাড়ির কথা বলা হয়েছে ১৬৩, কিন্তু বাস্তবে বাড়ির নম্বর হচ্ছে শুধু ৬৩টি।
পূর্বাচলের ৩’শ ফিট সড়ক থেকে বসুন্ধরা প্রবেশের পথেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাড়ির চাকচিক্যই জানান দেয় ;  সদ্যনির্মিত ভবনটি লুকিয়ে রাখার প্রচেষ্টায় বাড়ির মালিক।
সিকিউরিটি গার্ড আর পর্যবেক্ষণ ক্যামেরায় সব কিছুই মনিটরিং হচ্ছে উপর থেকে। বহুচেষ্টা করেও বাড়ির নম্বর প্লটটি খোঁজে পাওয়া যায়নি। কারণ ভবনটির মালিক বিকাশ দেওয়ান দুদকে অভিযোগ পত্র জমা হতেই তার নামের ফলক অপসারণ করেছেন।
বাড়ির কেয়ারটেকার হানিফ মিয়ার সাথে কথা হয় প্রতিবেদকের, তৃতীয় তলার ফ্লাটে স্ত্রী নিয়ে বসবাস করেন এমডি স্যার। এক ফ্লোর উপরে বসবাস করেন ছোট ভাই ও তার পরিবার।
নাম প্রকাশে একটি সূত্র বলছেন, ৫ম তলার ফ্লাটের মালিক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উচ্চপদস্থ কর্মকর্তা। ফ্লোরটি ডিপিডিসির সদ্য সাবেক এমডি বিকাশ দেওয়ান তাকে লিখে দিয়েছেন। প্রথম কয়েকমাস এনবিআরের ঐ কর্মকর্তা ভবনটিতে পরিবার নিয়ে বসবাস করেছেন । এখন পঞ্চম তলার ফ্লাটটি ফাঁকা আছে, পত্রিকায় বিকাশ দেওয়ানকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পরপরই তিনি বাড়িটি ছেড়ে চলে যান তিনি।
উইকিপিডিয়া বলছে, জাতীয় রাজস্ব বোর্ড (সংক্ষেপে এনবিআর) বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংযুক্ত প্রতিষ্ঠান যার প্রধান দায়িত্ব শুল্ক-কর আরোপ করা ও তা আদায় করা। এছাড়া, শুল্ক নীতি প্রণয়নসহ চোরাচালাননিরোধী আইন ও বিধি প্রণয়ন বোর্ডের অন্যতম কাজ। এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত প্রতিষ্ঠান।
অর্থাৎ  জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান দায়িত্ব হলো কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধি-বিধান তৈরি এবং তার আলোকে যথাযথ কর-রাজস্ব আদায় করা। এ ছাড়াও চোরাচালান প্রতিরোধ, শুল্ক-কর সংক্রান্ত আর্ন্তজাতিক চুক্তি সম্পাদন ও সরকারের রাজস্ব নীতি সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রতিনিধিত্ব করা।

যেভাবে এক মিনিটেই করেন মোটরসাইকেল চুরি

0
শাহাদাত হোসেন মানিকঃ
মাস্টার কি (প্রধান চাবি) ব্যবহার করে এক মিনিটেইমোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। জামিনে বের হওয়ার ৭ দিন পর ফের মোটরসাইকেল চুরি করার ঘটনা ঘটায় তারা।
সেমবার (২৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস এন্ড ট্রাফিক উত্তর) আব্দুল্লাহ হিল কাফি।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলা সদরের হাবিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ মোনা (৩০), একই থানার তালতলা এলাকার সালাম খন্দকারের ছেলে সজীব খন্দকার (৩৩)। এঘটনায় চক্রের প্রধান নাসির খাঁ পলাতক রয়েছে।
ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আব্দুল্লাহ হিল কাফি বলেন, বেশ কিছুদিন ধরে চক্রটি সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্নভাবে বিক্রি করতেন। চক্রের প্রধান নাসির খাঁকে এর আগে গত ১৪ ডিসেম্বর মোটরসাইকেল চুরির মামলায় আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ আরাফাত হোসেন গ্রেপ্তার করে আদালতে পাঠান। নাসির খাঁ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে জেলহাজতে পাঠালে গত ১৯ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার সাত দিন পরেই জামগড়ার শিমুলতলা এলাকার একটি বিয়ে বাড়ি থেকে ইয়ামাহা কোম্পানির (আর ওয়ান-৫, ভার্সন-৩) একটি মোটরসাইকেল চুরি করেন। এঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার বঙ্গেশরদী থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নুর মোহাম্মদের শ্বশুরবাড়ি থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় একটি মাস্টার কি (প্রধান চাবি) ও মোটরসাইকেলের তালা ভাঙ্গার অপর একটি চাবি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা ২০২০ সাল থেকে একটি চক্র গঠন করে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। বিভিন্ন থানায় রয়েছে তাদের নামে অসংখ্য মামলা। এ চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা অমিতাভ চৌধুরী অমিত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামির পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। চক্রটির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পলাতক নাসির খাঁ বিরুদ্ধে রয়েছে চারটি মামলা, সজীব বিরুদ্ধেও মাদকসহ মামলার সংখ্যা ছয়টি। এছাড়া নূর মোহাম্মদ বিরুদ্ধে গাজীপুর ও মানিকগঞ্জে তিনটি মামলা রয়েছে।
ব্রিফিংকালে এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ উপস্থিত ছিলেন।

সুবর্ণচরে এক বিরাট তাফসিরুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

0

মোঃ আবদুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচরে সুবর্ণচর ইসলামিক কালচারালের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক তাফসিরুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৩ঘটিকায় চরবাটা খাসের হাট জামে মসজিদে তাফসিরুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন, আমিরুল ইসলাম রাজিব, চেয়ারম্যান ২নং চরবাটা ইউনিয়ন পরিষদ,

রাশেদ আনোয়ার হোসেন ,( সাধারণ সম্পাদক সুবর্ণচর ইসলামিক কালচারাল সেন্টার) তার সঞ্চালনায় অনুষ্ঠানটি কার্যক্রম শুরু করা হয়,,
উক্ত অনুষ্ঠানের মোট ১২জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, তারা হলেন, ১/রাসেল আহমদ, ২/মোহাম্মদ নুর ইসলাম, ৩/ইব্রাহিম খলিল, ৪/মোহাম্মদ তারিকুল ইসলাম, ৫/এইচ এম সাইফুল ইসলাম, ৬/
মোহাম্মদ আলী,৭/মোহাম্মদ সাইফুল ইসলাম, ৮/আতিকুর রহমান, ৯/বেলালী সাইদী,১০/আবদুল জাব্বার রাকিব ১১/মোহাম্মদ মামুন১২/
রাকিব হোসেন, তাদের মধ্যে তিন জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়,তারা হলেন,
১মস্থান অধিকার করেন,জনাব, সাইফুল ইসলাম, পিতা নুর ইসলাম,২য়স্থান অধিকার করেন,জনাব,ইব্রাহিম খলিল, পিতা মোঃ ইসমাইল, ৩য়স্থান অধিকার করেন,জনাব,মোহাম্মদ মামুন,পিতা, নুর ইসলাম।


প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ মোনায়েম খান, অধ্যক্ষ, সৈকত সরকারি কলেজ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব সাইফুল ইসলাম সুমন, নির্বাহী পরিচালক সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। জনাব মোঃ আতিক উল্যাহ সুজন,সদস্য নোয়াখালী জেলা পরিষদ

বিচারক হিসেবে দায়িত্ব পালন করে,জনাব, মোঃরেজওয়ানুল বারী, জনাব মেজবাহ উদ্দিন, জনাব,জামাল উল্যাহ মুকুল।
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, জনাব মোঃ মীজানুর রহমান, সহকারী অধ্যাপক, সৈকত সরকারি কলেজ।

আরো উপস্থিত ছিলেন,আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন কামাল, অধক্ষ্য আয়েশা( রাঃ) কামিল মাদ্রাসা, আলহাজ্ব নুর মাওলা,সভাপতি চর বাটা খাসের হাট জামে মসজিদ।সাংবাদিক মোঃ আবদুল আজিজ সহ, (সাংগঠনিক সম্পাদক সুবর্ণ প্রেসক্লাব) অত্র এলাকার এলাকার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিগণ।

প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যে বলেন, এটা একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ছিলো যার মাধ্যমে কোরআন তাফসীরের প্রতি গুরুত্ব বাড়বে এবং এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের আলোচক ও তাফসীরকারক, বক্তা তৈরি হবে অব্যাহত থাকবে।
আমরা ধন্যবাদ জানাচ্ছি সুবর্ণচর ইসলামিক কালচারাল সেন্টার সংগঠনকে তারা এমন একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং এই প্রোগ্রামের সফলতা কামনা করে সকল অংশগ্রহণকারী ও সহযোগিতা কারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অত্র প্রোগ্রামের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...