Home Blog Page 6

চাঁদা না দেওয়ায় আলী নুর পরিবহনের স্টাফদের মারধর থানায় অভিযো

0

শাহাদাত হোসেন মানিকঃ

রাজধানী উত্তরা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে যাওয়া নবীনগর বাইপাইল গামী আলী নুর পরিবহনের বাসে চাঁদাবাজির অভিযোগ উঠেছে
নির্মল দেবনাথ বাহিনীর বিরুদ্ধে।

আলী নুর পরিবহনের মালিকপক্ষ বিল্লাল হোসেন,শিপন শেখও বাবুল হোসেন জানান, নবীনগর আব্দুল্লাহপুর রুটে দীর্ঘদিন যাবত তাদের বাসে চাঁদাবাজি করে আসছিলো নির্মল দেবনাথ বাহিনী। গত ১৯ জানুয়ারি শুক্রবার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায়। তাদের গাড়ি আটকিয়ে ৫০০ টাকা চাঁদাদাবি করেন। গাড়ির ড্রাইভার চাঁদা দিতে অস্বকৃতি জানালে ড্রাইভার ও হেলপারকে মারধর করা হয়।

এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে নির্মল বাহিনীর প্রধান নির্মল দেবনাথ, মেহেদী হাসান বিজয়,আশরাফসহ আজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আলী নুর পরিবহনের মালিকপক্ষ বিলাল হোসেন বলেন,আমাদের গাড়ি দীর্ঘদিন যাবত এই রুটে চলাচল করে আসছে। আগেই থেকেই নির্মল বাহিনী আমাদের গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু গত কয়েকদিন ধরে তাদের চাঁদাবাজির মাত্রা অতিরিক্ত বেড়েছে।

তাদের চাঁদা টাকা না দিলে প্রতিনিয়ত আমাদের ড্রাইভার ও হেলপারদের মারধর করে আসছে।আমরা এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

বিশ্বের শক্তিশালী ১০ মুদ্রার তালিকায় তলানিতে ডলার

0
যুক্তরাষ্ট্রের ডলারকে সাধারণত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ধরা হয়। বিশ্বের যত মুদ্রা আছে তারমধ্যে মার্কিন ডলারই সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে।
তবে ‘চমকপ্রদ’ তথ্য হলো, জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ১৮০টি মুদ্রার মধ্যে— যুক্তরাষ্ট্রের ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা নয়। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ। কিন্তু তারপরও স্বয়ংক্রিয়ভাবে মার্কিন ডলার বিশ্বের সেরা মুদ্রা হিসেবে জায়গা করে নিতে পারেনি।
মার্কিন সাময়িকী ফোর্বস গত বছরের ৩০ নভেম্বর— ২০২৪ সালের বিশ্বের সেরা ১০টি মুদ্রার একটি তালিকা প্রকাশ করে। এই তালিকার তলানিতে রয়েছে ডলার।
ফোর্বসের বিশ্লেষণে উঠে এসেছে, বিশ্বের সেরা মুদ্রা হলো কুয়েতি দিনার। এরপর যথাক্রমে রয়েছে— বাহরাইনি দিনার, ওমানি রিয়াল, জর্ডানিয়ান দিনার, ব্রিটিশ পাউন্ড, জিব্রাল্টার পাউন্ড, ক্যামেন আইল্যান্ড ডলার, সুইস ফ্রাঁ, ইউরো ও মার্কিন ডলার।

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি পর্যালোচনার ঘোষণা মালয়েশিয়ার

0
বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি রয়েছে মালয়েশিয়ার। তবে এ চুক্তি নতুন করে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে দেশটি। শ্রমিকশোষণ বন্ধ এবং শ্রমবাজারে যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে— সেটি দূরীকরণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিশেষ করে বাংলাদেশ এবং নেপালের শ্রমিকরা সেখানে প্রতারণার শিকার হওয়ায় এই ঘোষণা এসেছে দেশটির পক্ষ থেকে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর থেকে অসংখ্য শ্রমিক, যাদের বেশিরভাগই বাংলাদেশি এবং নেপালি, তারা মালয়েশিয়ায় আসার পর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এসব শ্রমিকের কাছ থেকে অধিক অর্থ আদায় করে মালয়েশিয়ায় নিয়ে এসেছে অসাধু চক্র। কিন্তু দেশটিতে আসার পর তাদের বলা হয়েছে, যে কাজের জন্য তাদের এখানে নিয়ে আসা হয়েছে; সে কাজ আপাতত নেই। ফলে অনেক অর্থ খরচ করে মালয়েশিয়ায় গিয়ে বেকার জীবন কাটাচ্ছেন তারা।
মালয়েশিয়ায় শ্রমিকদের শোষণের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এরমধ্যেই আবার নতুন সমস্যা হয়ে এসেছে শ্রমবাজারের ভারসাম্যহীনতা। জোরপূর্বক কাজ করানোর অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত অনেক শ্রমিক অভিযোগ করেছেন, তাদের কোনো ধরনের বেতনও দেওয়া হচ্ছে না।

সোনার দামে‌ আবারও রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ১২ হাজার টাকা

0
আরও বাড়ল সোনার দাম। নতুন করে ভরিতে বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন এক ভরির দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।
বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা হবে।

পরিবেশ ও বনের উন্নয়নে এডিবির সহযোগিতা কামনা পরিবেশমন্ত্রীর

0
দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা কামনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
এডিবিকে তিনি বলেন, দেশের পরিবেশ ও বনের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি দেশের পরিবেশ ও বনের উন্নয়নে এডিবির মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহযোগিতা খুবই প্রয়োজন।
বুধবার (১৭ জানুয়ারি) সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডিমন গিন্টিং সাক্ষাৎ করলে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশে জলবায়ু অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা থেকে অগ্রাধিকার নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক কাজ করবে। এছাড়া বায়ুদূষণ, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশের সার্বিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সসহযোগিতা কামনা করছি।
এডিবির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডিমন গিন্টিং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বের অন্যান্য দেশ অনুসরণ করে। তিনি বলেন, এডিবি সবসময় বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশে এডিবির সসহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।

সৌদিতে ২৬ বছর পর শীতকালে শুরু হবে রমজান

0
চলতি বছরের মার্চ মাসে রমজানকে স্বাগত জানাবেন সারা বিশ্বের মুসলমানেরা। এবার ২৬ বছর পর শীত মৌসুমে রমজান পালন করবেন সৌদি আরবের নাগরিকেরা।
সাবাক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী এবার সৌদি আরবে ১১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।  দেশটিতে শীত মৌসুম শুরু হয়েছে ২২ ডিসেম্বর থেকে যা চলমান থাকবে ২০ মার্চ পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলেছেন, ২০২৪ সাল থেকে রমজান শীতকালে শুরু হবে, তবে প্রথম দুই বছর রমজানের শেষ অংশে বসন্তকাল শুরু হবে।
এরপর ২০৩১ সাল পর্যন্ত রমজান শীতকালে শুরু হবে এবং এরপরের ৮ বছরে অর্থাৎ, ২০৩৯ সাল পর্যন্ত শরৎকালে।
প্রসঙ্গত, ২০২৪ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস)। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী আগামী ১১ মার্চ (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে সংস্থাটি।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান আগামী রমজান মাস সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে শুরু হবে বলে নিশ্চিত করেছেন। আমিরাতে আগামী ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত পরবর্তী সব রমজান মাস শীতকালে শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, এরপর দেশটিতে রমজান মাসের শুরু শরৎকালে হবে।
ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।
ইসলামের পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর অন্যান্য ইসলামিক দেশের মতো সংযুক্ত আরব আমিরাতও চাঁদ দেখার মাধ্যমে রমজানের শুরু নির্ধারণ করে। রমজান মাসের শুরু সাধারণত নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। আর পবিত্র এই মাস ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়।

চালের মূল্যে ঊর্ধ্বগতি ঠেকাতে আকস্মিক তদারকিতে নামছে ৪ টিম

0
চালের মূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনতে এবং বাজার তদারকি করতে আকস্মিক পরিদর্শনের জন্য ৪টি ভিজিলেন্স টিম গঠন করেছে খাদ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে এসব টিম গঠন করে আদেশ জারি করেছে অধিদপ্তর।
এতে বলা হয়, প্রতিদিন একটি টিম নির্ধারিত দিনে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পরামর্শ অনুযায়ী কমপক্ষে ৪টি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং ২টি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করবে।
প্রতিটি টিমের সমন্বয়কারীও মাঝে মাঝে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতিক্রমে ভিজিলেন্স টিমের সঙ্গে পরিদর্শনে অংশগ্রহণ করবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও এতে জানানো হয়।
সন্ধ্যায় খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জনগণকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে বর্তমানে ঢাকা মহানগরীসহ সকল সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।
পর্যাপ্ত মজুদ থাকার পরও চলতি মাসে হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোটা থেকে মাঝারি সব ধরনের চালের দামই বেড়েছে। বাজার ও মোকাম সূত্রে জানা গেছে মানভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে।

হামলার পর ইরানকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি পাকিস্তানের

0
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। হামলার পর ইরানকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
এছাড়া ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককেও তলব করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ‘অবৈধ’ হামলায় দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ভোরে জানিয়েছে। একইসঙ্গে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে দেশটি।
এদিকে বুধবার ভোররাতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ঘটনার ‘গুরুতর পরিণতি’ হতে পারে এবং এটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’।
বিবৃতিতে হামলাটি কোথায় হয়েছে তা বলা হয়নি, তবে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল)  জনবহুল সীমান্ত রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি এই লঙ্ঘন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর পরিণতি মারাত্মক হতে পারে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মঙ্গলবার রাতে হওয়া এই হামলায় ‘দুই নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে এবং তিনটি মেয়ে আহত হয়েছে’। অবশ্য ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তেহরান এবং ইসলামাবাদ প্রায়ই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যে, তারা জঙ্গিদের অন্যের ভূখণ্ড থেকে আক্রমণ চালানোর সুযোগ দেয়। তবে উভয় দেশের সরকারি বাহিনীর মধ্যে এই ধরনের হামলা বা সংঘাতের ঘটনা বেশ বিরল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরানের এই হামলা আরও বেশি উদ্বেগজনক, কারণ পাকিস্তান এবং ইরানের মধ্যে যোগাযোগের বিভিন্ন চ্যানেল থাকা সত্ত্বেও এই অবৈধ হামলাটি ঘটেছে।’
মন্ত্রণালয় আরও বলেছে, ‘পাকিস্তান সবসময় বলেছে যে, সন্ত্রাসবাদ এই অঞ্চলের সমস্ত দেশের জন্য অভিন্ন হুমকি যার জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজন। এই ধরনের একতরফা হামলা ভালো প্রতিবেশীমূলক সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দ্বিপাক্ষিক আস্থা ও বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা কমছে : ডব্লিউএইচও

0
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপান ছাড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গত দু-তিন বছর ধরে এই প্রবণতা আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে গড়ে প্রতি ৫ জন প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের মধ্যে একজন এই বদঅভ্যাস ত্যাগ করেছেন। এর আগে এত ব্যাপক মাত্রায় ধূমপান ছাড়ার চিত্র পরিলক্ষিত হয়েছিল ২০০০ সালে। সে বছর গড়ে ধূমপান ছেড়েছিলেন প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কদের একজন।
বর্তমানে যে হারে ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ১৫০টি দেশ ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এখনই কমছে না মৃত্যু
তবে ধূমপায়ীদের সংখ্যা কমতে থাকলেও ধূমপানজনিত কারণে মৃত্যুর সংখ্যায় শিগগির বড় কোনো হ্রাস ঘটার সম্ভাবনা আপাতত নেই। এ প্রসঙ্গে ডব্লিউএইচও’র ভাষ্য, তামাকজনিত মৃত্যুর হারে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য আরও সময় প্রয়োজন।
ডব্লিউএইচও’র প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘যেসব দেশ ধূমপান নিয়ন্ত্রণে ইতোমধ্যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, তামাকজনিত কারণে মৃত্যুর হার হ্রাস বা এ জাতীয় কোনো বড় পরিবর্তন দেখতে হলে সেইসব দেশকে অন্তত আরও ৩০ বছর অপেক্ষা করতে হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থঅর হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বে ধূমপান ও তামাকজনিত কারণে বর্তমানে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় আশি লাখেরও বেশি মানুষের। এই মৃতদের মধ্যে প্রায় ১৩ লাখ পরোক্ষ ধূমপায়ী। অর্থাৎ নিজেরা ধূমপান করেন না, কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকার কারণে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে মারা যান।
তাছাড়া বর্তমানে যে গতিতে ধূমপায়ীদের সংখ্যা হ্রাস পাচ্ছে, তা আশাব্যাঞ্জক হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত লক্ষ্যমাত্রার তুলনায় ধীর। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ধূমপান ও তামাকজনিত কারণে মৃত্যুহার ৩০ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই মুহূর্তে বিশ্বের মাত্র ছয়টি দেশ এই লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে। এই দেশগুলো হলো ব্রাজিল, ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গো, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, মলদোভা এবং ওমান।
উদ্বেগ এখনও কাটেনি
প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের মধ্যে ধূমপান ত্যাগের প্রবণতা বৃদ্ধি পেলেও সমাজ থেকে এ সংক্রান্ত উদ্বেগ এখনও কাটেনি। কারণ ডব্লিউএইচও’র পর্যবেক্ষণ বলছে, অপ্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের ধূমপান ত্যাগের ক্ষেত্রে তেমন কোনো সাফল্য এখনও আসেনি।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে বর্তমানে অন্তত ৩ কোটি ৭০ লাখ অপ্রাপ্তবয়স্ক সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যে অভ্যস্ত। এই অপ্রাপ্তবয়স্কদের সবাই ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরী। বর্তমানে বিশ্বে যত ধূমপায়ী রয়েছেন, তাদের মধ্যে এই কিশোর-কিশোরীদের হার অন্তত ১০ শতাংশ।
তবে ধূমপায়ী কিশোর-কিশোরীদের প্রকৃত সংখ্যা পরিসংখ্যানের চেয়ে আরও অনেক বেশি বলে মনে করে ডব্লিউএইচও। কারণ, অন্তত ৭০টি সদস্যরাষ্ট্র এ সংক্রান্ত কোনো তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়নি।
ডব্লিউএইচও’র হেলথ প্রমোশন বিভাগের পরিচালক রুয়েডিগের ক্রেচ মার্কিন সংবাদমাধ্যম সিবিসিকে এ প্রসঙ্গে বলেন, ‘অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রিতে কড়াকড়ি আরোপের জন্য আমরা বহুদিন ধরে প্রচারাভিযান চালাচ্ছি; কিন্তু অনেক দেশ এই ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে না। তাছাড়া সিগারেট ও তামাক কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রি করতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। এই মুহূর্তে অপ্রাপ্তবয়স্কদের সিগারেট ও তামাকজাত পণ্য থেকে মুক্ত রাখা আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ।’

ঘন কুয়াশায় রানওয়ে দেখতে না পারায় ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ

0
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ১১টি ফ্লাইট সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে যায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোর ৪টা ১৬ মিনিট থেকে সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ১১টি যাত্রীবাহী ফ্লাইট ঘন কুয়াশার কারণে ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটের পর থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...