Home Blog Page 8

ব্যাপক তুষারধস, চীনের জিনজিয়াংয়ে আটকা ১ হাজার পর্যটক

0
তুষারধস ও ঝড়ো আবহাওয়ার কারণে পথঘাট বন্ধ হয়ে যাওয়ায় চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের পর্যটন গ্রাম হেমুতে আটকা পড়েছেন প্রায় ১ হাজার পর্যটক। হেমু এবং তার আশপাশের বিভিন্ন এলাকা ও সড়কে ৩ ফুট থেকে ২১ ফুট পর্যন্ত পর্যন্ত তুষারস্তূপ জমেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।
জিনজিয়াং প্রদেশের সঙ্গে ৩টি দেশের সীমান্ত রয়েছে— কাজাখস্তান, রাশিয়া এবং মঙ্গোলিয়া। হেমু গ্রামটি সেই সীমান্ত এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গ্রামটিতে সারা বছরই চীনের বিভিন্ন অঞ্চল ও এই তিন দেশ থেকে আগত পর্যটকদের আনাগোনা থাকে।
সিনহুয়া জানিয়েছে, রোব ও সোমবারের ব্যাপক তুষারপাত-ধসের জেরে গ্রামটির সঙ্গে অন্যান্য অঞ্চলের সব সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। জমে থাকা তুষারের পরিমাণ এত বিপুল যে শিগগির সেগুলো পরিষ্কার করে সড়কগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাও প্রায় অসম্ভব।
ইতোমধ্যে অবশ্য কয়েক জন পর্যটককে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, তবে এখনও আটকে আছেন প্রায় এক হাজার পর্যটক।
হেমু গ্রামটি মধ্য এশিয়ার আলতাই পর্বতমালার পাদদেশে অবস্থিত। জিনজিয়াংয়ের আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, গত কয়েকদিনে ব্যাপক তুষারপাত হয়েছে পর্বতমালার বিভিন্ন এলাকায়। তার জেরেই রোববার থেকে শুরু হয়েছে তুষারধস।
সড়ক থেকে তুষারের স্তূপ পরিষ্কার করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা; কিন্তু ধসের জেরে তুষারের সঙ্গে পাহাড়ের গাছপালা ও পাথর উপড়ে আসায় বিলম্বিত হচ্ছে সড়ক পরিষ্কারের কাজ।
হেমু গ্রামে এখনও ঝড়ো আবহাওয়া বিরাজ করছে, থেকে থেকে হচ্ছে তুষারপাত। ফলে উদ্ধার অভিযান তো দূর, সেখানে খাদ্য-জ্বালানির সরবরাহ পাঠানোও এখন কঠিন। চীনের সামরিক বাহিনীর কয়েকটি হেলিকপ্টার গ্রামটিতে ময়দা ও জ্বালানি সরবরাহ করছে বলে জানা গেছে।
জিনজিয়াং প্রদেশের মহাসড়ক ব্যবস্থাপনা দপ্তরের প্রধান ঝাও জিনশেং সাংবাদিকদের বলেছেন, ‘শীত মৌসুমে হেমু কিংবা আলতাই পার্বত্য অঞ্চলের অন্যান্য এলাকায় ব্যাপক তুষারপাত বিরল ঘটনা নয়, তবে যে মাত্রার তুষারধস হয়েছে— এত বড় আকারের ধস এ অঞ্চলে বিরল।’

তানজানিয়ায় খনিতে ভূমিধস, নিহত ২২

0
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় খনিতে ভূমিধসের ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ওই খনিটি ছিল অবৈধ। মূলত বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল লোক সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।
সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি অবৈধ খনিতে ভূমিধসে ২২ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত শনিবার দেশটির সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা।
বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, একদল লোক এমন একটি এলাকায় খনন শুরু করে যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে খননের মতো কার্যকলাপ সীমাবদ্ধ ছিল। প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ভূমিধস ও প্রাণহানির খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘নিহত এই তানজানিয়ানরা ওই এলাকার ছোট খনির শ্রমিক ছিল। তারা সেখানে নিজেদের জন্য, তাদের পরিবারের জন্য জীবিকা অর্জনের চেষ্টা করেছিল।’

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার সংগ্রামে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে বিউগলে বেজে ওঠে করুণ সুর, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন।
এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।

বিটিভিতে সাব-স্টেশন নির্মাণে লুটপাট, নথিপত্র তলব দুদকের

0
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সাব-স্টেশন নির্মাণ কাজ না করেই বিল উত্তোলনের মাধ্যমে অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ওই অভিযোগে প্রাথমিক সত্যতাও মিলেছে।
কোয়ালিটি পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বড় অংকের ঘুষের বিনিময়ে ওই কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই অনুসন্ধান কর্মকর্তা নথিপত্র তলব করে চিঠি দিয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে ৮ ধরনের নথিপত্র তলব করা হয়েছে। আর ওই নথিপত্র আগামী ১৮ জানুয়ারির মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
চিঠিতে যে সব নথিপত্র তলব করা হয়েছে তার মধ্যে রয়েছে— বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিটিভির বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের মেরামত ও সংস্কার কাজের (WD-13 প্যাকেজ) রেকর্ডপত্র। যেমন-কেন্দ্র ও উপকেন্দ্র ভিত্তিক অনুমোদিত প্রাক্কলন, বরাদ্দপত্র ও প্রশাসনিক অনুমোদন।
পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তি এবং কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার কর্তৃক দাখিলকৃত দরপত্র সিডিউল এবং প্রাক্কলিত ব্যয়ের HOPEকর্তৃক অনুমোদিত কপি।
তুলনামূলক বিবরণী ও মূল্যায়ণ কমিটির প্রতিবেদন।
ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তিপত্র।
বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রে সম্পাদিত কাজের চূড়ান্ত প্রতিবেদন এবং বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তা কর্তৃক কাজ সম্পাদনের/বিল পরিশোধের প্রত্যয়ন।
বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের কাজের বিপরীতে ঠিকাদারকে প্রদত্ত প্রথম থেকে চূড়ান্ত বিলের কপি এবং বিল ও চেক বই রেজিস্টার।
বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ের এবং বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের কাজের তদারকি এবং বিল প্রদানের সুপারিশকারী প্রকৌশলীর নাম ও ঠিকানা।
লট-৩ (জেনারেটর ক্রয়) এর চুক্তি সংক্রান্ত এবং প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় সকল নথি, দরপত্র সিডিউল, মূল্যায়ন প্রতিবেদনের কপি।
এর আগে ২০২২ সালের ১৫ মে বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে পরিচালিত এনফোর্সমেন্ট টিমের অভিযানে প্রাথমিক সত্যতা মিলেছিল।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের ১৪টি উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার সঠিকভাবে কাজটি সম্পন্ন না করায় প্রথমে সম্পূর্ণ বিল প্রদান না করে আংশিক বিল প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্প পরিচালক হিসাবে মুনীর আহমেদ দায়িত্ব পাওয়ার পর ঘুষের বিনিময়ে ঠিকাদারকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকার বিল দিয়ে দেন। এ ছাড়া আরও কিছু অভিযোগও তোলা হয়।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন নব-নির্বাচিত সংসদ সদস্য

0

নিজস্ব প্রতিবেদক :  (লালমনিরহাট -৩) এডভোকেট মতিয়ার রহমান এবং পঞ্চমবারের মতো নির্বাচিত সাংসদ (লালমনিরহাট -১)মোতাহার হোসেন। এসময় লালমনিরহাট -২ আসন থেকে নির্বাচিত মো.নুরুজ্জামানের পক্ষথেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ ১২ জানুয়ারি শুক্রবার সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডভোকেট মতিয়ার রহমান বলেন, বহমুখী দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র উপেক্ষা এবং মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি অবাধ অংশগ্রহণনূলক নির্বাচন সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন।
লালমনিরহাট জেলার, বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার শতাধিক নেতা-কর্মী এসময় উপস্থিত  ছিলেন।

২০২৪ কে নিয়ে কোরিওগ্রাফার কে.এম. সাকিব এর যাত্রা

0
বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন কোরিওগ্রাফার কে.এম. সাকিব। তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক অনেক ফ্যাশন শো করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের  বেশকিছু  সৌন্দর্য প্রতিযোগিতার গ্রুমিং করাচ্ছেন।বাংলাদেশের এবং আন্তর্জাতিক ফ্যাশান ডিজাইনারদের সাথে তিনি  দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করছেন।
কে. এম. সাকিব সেরাদের একজন বাংলাদেশের ফ্যাশন শিল্পের ফ্যাশন কোরিওগ্রাফার। তিনি দীর্ঘদিন ধরে এই শিল্পে কাজ করছেন। তিনি ভারত নেপাল ফ্যাশন সপ্তাহেও কাজ করেছেন। তিনি সবসময় ফ্রেশারদের সাথে কাজ করতে চান এবং ফ্রেশারদের আরও সুযোগ দিতে চান। তিনি মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিকের সাথেও কাজ করছেন। তিনি এই শিল্পের জন্য খুব গভীরভাবে কাজ করতে চান কারণ তিনি এই শিল্পকে ভালোবাসেন এবং আমাদের দেশকে ভালোবাসেন। তিনি বলেন, আমাদের আরও যোগ্য মডেল দরকার। তার প্রিয় মডেল হলেন সৈয়দ রুমা, বুলবুল টুম্পা, ইমি, আজরা মাহমুদ, আঁখি আফরোজ। তিনি বলেন, ২০২৪ সালের জন্য আমার কিছু নতুন পরিকল্পনা আছে তাই আশা করি সবাই ভালো থাকবেন এবং নতুন কিছু কাজ করবো ।
তিনি অনেক বেশি আশাবাদী  ফ্যাশন শিল্প নিয়ে এবং নতুনদের নিয়ে।

স্ত্রীর ভূয়সী প্রশংসা করে ওয়ার্নারের সুদীর্ঘ স্ট্যাটাস

0
ক্রিকেটের দুই সংস্করণ টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেই নিজের ইতি টেনেছেন এই তারকা। অবসর নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যারিয়ারের এই পর্যায়ে আসার জন্য স্ত্রীর ভূয়সী প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন ওয়ার্নার।
শুরুতেই স্ত্রী ক্যান্ডিসকে উল্লেখ করে ওয়ার্নার বলেন, ‘অনেক আবেগ নিয়ে লিখছি। কী বলবো আমি! সত্যি বলতে, তোমার কারণেই এতদূর এসেছি আমি। এর আগেও এই কথা বহুবার বলেছি আমি: ভোর ৪টার সময় ঘুম থেকে উঠে পড়তে তুমি। ক্রিকেট খেলোয়াড়দের এটি করার দরকার হয় না। কিন্তু শৃঙ্খলা বলতে কী বোঝায় সেখান থেকেই শিখেছি, যার আসল অর্থ আমি আগে জানতাম না। আমরা সেই সময়ে অনুশীলন করতাম না, খেলতাম না। কিন্তু এটি যা করেছে সেটি হচ্ছে, চিন্তাভাবনার এমন পরিবর্তন করেছে যা অসম্ভবকে সম্ভব করতে শেখায়। আমার জগতে আসার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না।
ওয়ার্নার আরও বলেন, ‘তুমি সংকল্পের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, আমাকে দেখিয়েছ সত্যিকারের সাহস কেমন হতে পারে। তোমার নিঃশর্ত সমর্থন ও সীমাহীন আশাবাদ ছিল আমার অনুপ্রেরণার উৎস। তোমার উপস্থিতি দিয়ে যেভাবে আমার জগতকে তুমি পরিবর্তিত করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না।’
স্ত্রীর ভালোবাসা ওয়ার্নারকে কী পরিমাণ সামনে এগুতো সাহায্য করেছে সেটি ব্যাখ্যা করতে গিয়ে অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেন, ‘তুমি আমাকে আসল ভালোবাসার অর্থ বুঝিয়েছ এবং তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমার প্রতি তোমার অটল বিশ্বাস আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে এবং তোমার অসীম ভালোবাসা আমাকে তোমার সৌন্দর্যতা দেখিয়েছে।’
বিভিন্ন সময় সিরিজ খেলতে নানা দেশে যেতে হয়েছে ওয়র্নাারকে। সেই সময়ে ক্যান্ডি তাদের তিন মেয়েকে আগলে রেখেছেন। স্ত্রীর সেই প্রশংসাও ঝড়ল ওয়ার্নারের কণ্ঠে, ‘আমি যখন দেশের বাইছে ছিলাম তখন তুমি আমাদের মেয়েদের সবসময় দেখে রেখেছ। কখনো তোমাকে আমি বলতে শুনিনি, এটি কঠিন, চ্যালেঞ্জিং বা খুব কঠিন।… আমাদের তিন সুন্দরীর (তিন মেয়ে) জন্য তোমার চেয়ে ভালো রোল মডেল আর কেউ নেই।’
একেবারে শেষে ওয়ার্নার লিখেন, ‘জীবন নামক এই অবিশ্বাস্য যাত্রায় আমার সঙ্গী, আমার শক্তি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ভালোবাসা, শক্তি ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। তোমার জন্য আমার ভালোবাসা, অসাধারণ নারী! আমি তোমাকে আমার জীবনে পেয়ে ধন্য এবং আমি সবসময় তোমাকে আগলে রাখব। আমি তোমাকে ভালোবাসি।’

কোন দল কত আসন পেল, জানাল ইসি

0
দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে কোন দল কত আসন পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন লাভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এ ছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র পদে মোট ৬২ টি আসনে জয়লাভ করেছেন প্রার্থীরা।
গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে নির্বাচনে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দাবি করেন নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। বিদেশি পর্যবেক্ষকদের বড় অংশই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে তারা ভোটার উপস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়েছে।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল রাশিয়া

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।
সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
ঢাকার রাশিয়ার দূতাবাস জানায়, রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও সহযোগিতার আশা প্রকাশের পাশাপাশি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রতিশ্রুত বিষয়গুলোর রূপরেখা ব্যক্ত করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টিতে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আর রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেওয়া হয়েছে পুরো আসনের ফল।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...